আম্ফানে বিধ্বস্ত বাংলা, মুখ্যমন্ত্রীর আবেদন মেনে কলকাতা দেশীয় বিমান পরিষেবা পিছল কেন্দ্র
আম্ফানে বিধ্বস্ত বাংলা, মুখ্যমন্ত্রীর আবেদন মেনে কলকাতা দেশীয় বিমান পরিষেবা পিছল কেন্দ্র
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ মেনে কলকাতায় দেশীয় বিমান পরিষেবা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সোমবার নয় কলকাতায় অভ্যন্তরীন বিমান পরিষেবা শুরু হবে ২৮ মে থেকে। যদিও সারা দেশে ২৫ তারিখ থেকে চালু হচ্ছে এই পরিষেবা।

কলকাতায় পিছল বিমান ওঠানামা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ মেনে কলকাতায় দেশীয় বিমান পরিষেবা পিছিয়ে দিল কেন্দ্রীয় সরকার। গোটা দেশে ২৫ মে দেশীয় বিমান পরিষেবা শুরু হলেও কলকাতায় শুরু হবে ২৮ মে থেকে। এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। আম্ফানের কারণে দেশীয় বিমান পরিষেবা কলকাতায় পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিেয়ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০তারিখ পর্যন্ত পিছিয়ে দিতে বলেছিলেন তিনি। কিন্তু ৩০ তারিখ পর্যন্ত না করে সেটা ২৮ মে করে দেওয়া হয়।

সোমবার থেকে শুরু বিমান পরিষেবা
দীর্ঘ তিন মাস বিমান পরিষেবা বন্ধ থাকার পর সোমবার থেকে গোটা দেশে শুরু হচ্ছে অভ্যন্তরীণ বিমান পরিষেবা। দেশের সব বড় শহরে শুরু হবে বিমান পরিষেবা। তবে করোনা সংক্রমণ রুখতে একাধিক বিধিনিষেধ মেনে যাত্রীদের বিমান সফর করতে হবে। শুধু তাই নয় এক রাজ্য থেকে অন্য রাজ্যে পৌঁছনোর পর যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

আপত্তি মহারাষ্ট্র, তামিলনাড়ু
অভ্যন্তরীণ বিমান পরিষেবা চালু নিয়ে আপত্তি জানিয়েছে মহারাষ্ট্র এবং তামিলনাডুও। এই দুটি রাজ্যে এখন করোনা ভাইরাসের সংক্রমণ সর্বাধিক। প্রতিদিন রেকর্ড সংখ্যক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন এই দুিট রাজ্যে। বিমান পরিষেবা চালু হলে সেই সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

শ্রমিক ট্রেন না চালানোর অনুরোধ
আম্ফান পরিস্থিতিতে শ্রমিক ট্রেন পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি পাঠিয়ে শ্রমিক ট্রেন ২৬ তারিখ পর্যন্ত না পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। কারণ আম্ফানের কারণে বিধ্বস্ত গোটা রাজ্য এর মধ্যে পরিযায়ী শ্রমিকরা পৌঁছলে তাঁদের বাড়ি পৌঁছে দেওয়া সম্ভব হবে না।












Click it and Unblock the Notifications