Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

SIR-এর টানে বাড়িতে হাজির 'মৃত' ব্যক্তি! কীভাবে সম্ভব? নথি যাচাইয়ের জন্য ফিরলেন বাড়ি, চাঞ্চল্য এলাকায়

রাজ্য জুড়ে জোরকদমে চলছে এসআইআরের কাজ। এই এসআইআরের প্রক্রিয়াকে ঘিরেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্নরকমের তথ্য উঠে আসছে। এই এসআইআরের আতঙ্কে কেউ কেউ আত্মহত্যা করছেন, কেউ আবার বাংলাদেশে পালিয়ে যাচ্ছেন। আর ঠিক এই আবহেই আরও একটি চাঞ্চল্যকর খবর সামনে এল।

SIR-

উত্তর ২৪ পরগনার জেলার বাগদায় এক যুবক প্রায় তিন দশক ধরে কাজের জন্য বাইরে গিয়েছিলেন। কিন্তু কোনও খোঁজখবর না থাকায় ছেলেটির পরিবার তাঁকে মৃত বলে মেনে নিয়েছিল। ছেলেটির নাম ছিল জগবন্ধু মণ্ডল। রবিবার সকালে যখন বহুদিন ধরে নিখোঁজ জগবন্ধুকে আচমকা বাড়িতে এসে হাজির হন তখন সেই বিশ্বাস ভেঙে যায় বাড়ির লোকের।

তাঁকে খুঁজে বের করার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ছেলেটির পরিবার তাঁকে মৃত ধরে নিয়ে প্রায় দুই বছর আগেই একজন জ্যোতিষীর পরামর্শ অনুসারে তাঁর শ্রাদ্ধকাজ সম্পন্ন করেছিল। এমনকি তাঁর স্ত্রী সুপ্রিয়া স্বামীর শ্রাদ্ধও করেছিলেন। তবে, পরিবার ও প্রতিবেশীরা জানিয়েছেন যে, এবার এসআইআর প্রক্রিয়ার কারণে জগবন্ধু আবার বাড়িতে ফিরেছেন।

পরবর্তী সংশোধনের সময় জগবন্ধুর নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছিল। প্রায় তিন দশক ধরে পরিবারের সাথে কোনও যোগাযোগ ছিল না তাঁর। এখন ৫৫ বছর বয়সী জগবন্ধু নিজে আসে দাবি করেছেন যে, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম নেই। তাই নথি যাচাইয়ের কারণেই তিনি বাড়ি ফায়ার এসেছেন। তিনি এখন ভোটার তালিকায় যোগ দিতে চান।

তিনি বলেন, " ছত্তিশগড়ে চাকরি হারানোর পরেই আমি ফিরে আসার সিদ্ধান্ত নিই। আমার নাম এখনও বাঁকুড়ার ভোটার তালিকায় আছে।" সন্দেহের কারণে বাঁকুড়ার ভোটার তালিকায় তাঁর নাম দেখতে গেলে দেখা যায় যে, তিনি পুনরায় বিয়ে করেছেন। সেই তালিকায় তার নামের পাশে সুলেখা মণ্ডল বলে একজন মহিলার নাম লেখা। স্থানীয়রা বলছে যে, ভোটার তালিকায় জগবন্ধু মণ্ডলের নাম সুলেখা মণ্ডলের পাশে স্বামী হিসাবে দেখা যাচ্ছে। কিন্তু জগবন্ধু বলছেন, তিনি বিয়ে করেননি। পুরো ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+