করোনা আক্রান্তদের চিকিৎসা করতে হবে প্রোটোকল মেনেই

করোনা আক্রান্তদের চিকিৎসা করতে হবে প্রোটোকল মেনেই

নিজেদের ইচ্ছামতো নয়, করোনা আক্রান্তদের চিকিৎসাটাও এবার থেকে করতে হবে রাজ্য সরকারের বেঁধে দেওয়া নিয়ম মেনেই। এবার সেই মর্মে প্রোটোকল আনল রাজ্য সরকার যা ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজের অধ্যক্ষ, সুপার, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে। সেইসঙ্গে এই প্রোটোকল রাজ্য স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে।

করোনা আক্রান্তদের চিকিৎসা করতে হবে প্রোটোকল মেনেই

জানিয়ে দেওয়া হয়েছে এবার থেকে রাজ্যের প্রত্যেকটি সরকারি হাসপাতালে করোনা আক্রান্ত ও সন্দেহভাজনদের চিকিৎসা করতে হবে এই প্রোটোকল অনুযায়ীই। রাজ্যের বেসরকারি হাসপাতালেও করোনা আক্রান্ত বা সন্দেহ ভাজনদেরও চিকিৎসা করতে গেলে এই প্রোটোকল মানতে হবে।

কি আছে ওই প্রোটোকলে? কোনও সন্দেহভাজন ব্যক্তির সোয়াবের নমুনা রিপোর্ট পজিটিভ বা নেগেটিভ হলে কী করতে হবে আর কী নয় মূলত সেটাই বলে দেওয়া হয়েছে ওই প্রোটোকলে। রোগীর শারীরিক অবস্থান নির্ণয় করে আশঙ্কাজনক, কম আশঙ্কাজনক রোগীর ক্ষেত্রে কী কী করণীয় সে বিষয়ে উল্লেখ করা যেমন হয়েছে ওই প্রোটোকলে, ঠিক তেমনই রোগীকে কোন ধরনের ওষুধ দিতে হবে আর সেটা ঠিক কোন পরিমাণে সেটাও বলে দেওয়া হয়েছে।

বয়স্ক এবং হার্টের রোগী, কিডনি সমস্যা, লিভারের সমস্যা, ফুসফুসের অসুখে ভোগেন এমন রোগীদের ক্ষেত্রে কি নিয়ম নীতি পদ্ধতি প্রয়োগ করতে হবে, ভেন্টিলেশনের মাত্রা কত থাকবে সেই সমস্ত বিষয়ও উল্লেখ রয়েছে এই চিকিৎসা প্রোটোকলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+