মুর্শিদাবাদে বিভাজনের রাজনীতি? বেলডাঙা কাণ্ডে ‘গদ্দার'কে নিশানা অভিষেকের

বেলডাঙার উত্তেজনার মাঝেই নতুন 'গদ্দার' বিতর্ক, বহরমপুরে অভিষেকের কড়া বার্তা শান্তির বেলডাঙার উত্তপ্ত পরিস্থিতিকে ঘিরে ফের রাজনৈতিক তরজায় সরগরম মুর্শিদাবাদ। শনিবার বহরমপুরে রোড শো শেষে পথসভা থেকে সরাসরি বিজেপি ও এক 'নতুন গদ্দার' এর দিকে অভিযোগের আঙুল তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, "ঘটনার পিছনে বিজেপির বাবুরা ইন্ধন জোগাচ্ছেন। আর এই মাটিতে নতুন এক দুষ্কৃতকারী গদ্দার মাথাচাড়া দিয়েছে।"

বেলডাঙার পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুর খবর ঝাড়খণ্ড থেকে ফিরতেই শুক্রবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়। রেল ও জাতীয় সড়ক অবরোধ, ট্রাফিক কিয়স্কে ভাঙচুর ধাপে ধাপে বেলডাঙা হয়ে ওঠে অগ্নিগর্ভ। শনিবারও থামেনি উত্তেজনা, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয় ক্ষুব্ধ জনতা।

তৃণমূল শিবিরের দাবি, পরিস্থিতি বিবেচনায় স্থানীয় নেতৃত্ব রোড শো পিছনোর পরামর্শ দিয়েছিল। কিন্তু অভিষেকের বক্তব্য, "আমি না এলে সেই গদ্দারদের অক্সিজেন মিলত, তাই এলাম।" যদিও নাম নেননি তিনি, তবু দলীয় মহলে জোর আলোচনা ইঙ্গিত নাকি রেজিনগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের দিকেই।

গত লোকসভা ভোটে অধীর চৌধুরীর দীর্ঘজয়ের পরিসমাপ্তি ঘটিয়ে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান জয় তুলে এনেছিলেন। সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, "এক গদ্দারকে বিদায় দিয়েছেন, আরেকজন আবার গজিয়েছে। গণতান্ত্রিকভাবে ব্যবস্থা নিতে হবে।"

মুর্শিদাবাদ বহুবার উত্তপ্ত হয়েছে এনআরসি বিরোধী আন্দোলন থেকে শুরু করে ওয়াকফ আইন, আবার বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের বিষয়েও ক্ষোভ জমেছে মানুষের মনে। এই প্রেক্ষাপটে শান্তি ও সংহতির বার্তা দিলেন অভিষেক "ধর্মে ধর্মে বিভাজন হলে মুর্শিদাবাদ দুর্বল হবে, বিজেপি শক্তিশালী হবে।"

আলাউদ্দিনের মৃত্যুর বিষয়ে যোগাযোগ করা হয়েছে ঝাড়খণ্ড সরকারের সঙ্গে বলে জানান তিনি। জেলা প্রশাসনের হেল্পলাইন নম্বর সভা থেকে ঘোষণা করা হয়। পাশাপাশি মৃত শ্রমিকের স্ত্রীকে চাকরি ও আর্থিক সহায়তার কথাও জানিয়েছেন তিনি।

রাজনৈতিক অভিযোগের পাশাপাশি উঠল এসআইআর শুনানি নিয়ে মানুষের দুর্ভোগের কথা। মালদা ও মুর্শিদাবাদে বিশেষ করে সংখ্যালঘুদের হয়রানির অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে 'নির্যাতন কমিশন' বলে কটাক্ষ করতেও ছাড়েননি অভিষেক।

রাজ্য রাজনীতির বিস্তারি প্রেক্ষাপটে বেলডাঙার উত্তেজনা তাই এখন কেবল আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, নতুন করে মাথাচাড়া দিয়েছে গদ্দার বিতর্ক ও বিভাজন রাজনীতির পাল্টা পাল্টি বার্তা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+