শাস্তির পরেও শীতলকুচি নিয়ে মন্তব্যে অনড়! ভয় দেখিয়ে রাজনীতির দিন শেষ, তৃণমূলকে নিশানা দিলীপের
নির্বাচন কমিশন (election commission) ভোট প্রক্রিয়াকে সুষ্ঠু করানোর জন্য যা ভালো মনে করেছে, তাই করেছে। নিজের প্রচারের ওপরে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন বিজেপির (bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘে
নির্বাচন কমিশন (election commission) ভোট প্রক্রিয়াকে সুষ্ঠু করানোর জন্য যা ভালো মনে করেছে, তাই করেছে। নিজের প্রচারের ওপরে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন বিজেপির (bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। এব্যাপারে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) ধরনারও কটাক্ষ করেছেন।

গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসেছিলেন মমতা
তারকেশ্বরে মুসলিম ভাই বোনেদের কাছে ভোট ভাগ না করার অনুরোধের সঙ্গে উত্তরবঙ্গে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাওয়ের পরামর্শ। বিজেপি-সহ বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ দর্শানোর নোটিশ দেয়। জবাবে সন্তুষ্ট না হয়ে নির্বাচন কমিশন ১২ এপ্রিল সাত আটটা থেকে ১৩ এপ্রিল রাত আটটা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের ওপরে নিষেধাজ্ঞা জারি করে। যার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় ১৩ এপ্রিল বেলা সাড়ে এগারোটা থেকে প্রায় তিনটে পর্যন্ত ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে ছবি আঁকেন।

নির্বাচন কমিশনের আদেশ শিরোধার্য
প্রচারে গিয়ে উত্তেজক মন্তব্যের জন্য দিলীপ ঘোষের প্রচারের ওপরেও ২৪ ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। ১৫ এপ্রিল সন্ধে সাতটা থেকে ১৬ এপ্রিল সন্ধে সাতটা পর্যন্ত এই নিষেধাজ্ঞা ছিল। যার জেরে ১৬ এপ্রিল প্রাতর্ভ্রমণে বেরিয়েও সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি কোনও কথা বলেননি। তবে রাতে প্রতিক্রিয়ায় বলেছেন, নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা করতে যা ভাল মনে করেছে, তাই করেছেন। তিনি এর জন্য কোথাও যাননি, রাস্তাতেও বসেননি।

শীতলকুচি নিয়ে মন্তব্যে অনড় দিলীপ ঘোষ
সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেছেন, শীতলকুচি নিয়ে তিনি যে মন্তব্য করেছিলেন তা ঠিক। কেননা যেসব ভিডিও প্রকাশ্যে আসছে, তাতেই সব পরিষ্কার হয়ে গিয়েছে। তবে এব্যাপারে কমিশন মনে করেছে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে, তাই শাস্তি দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। দিলীপ ঘোষ আরও বলেছেন, শীতলকুটি কিংবা সিতাই সেখানে গেলে বোঝা যায় না, সেটা ভারত না পাকিস্তান। সেখানে গেলে প্রাণ নিয়ে ফিরে আসা দুষ্কর বলেও মন্তব্য করেছেন তিনি। এব্যাপারে সেখানে গিয়ে তাঁর মার খাওয়ার কথা উল্লেখ করেছেন দিলীপ ঘোষ। পাশাপাশি বিজেপি কর্মীদের মার খাওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি। দিলীপ ঘোষ বলেছেন সেখানে গেলেই লাঠি নিয়ে হামলা করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, হামলাকারীরা ইভিএম, বন্দু লুট করতে যাওয়াতেই এই ঘটনা।

ভয় দেখিয়ে রাজনীতি করার দিন শেষ
দিলীপ ঘোষ বলেছেন, ভয় দেখিয়ে রাজনীতি করার দিন শেষ হয়ে গিয়েছে। ভয় উপেক্ষা করেই মানুষ ভোট দিচ্ছেন বলে মন্তব্য করেছেন তিনি। সাধারণ মানুষকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, কেউ লাল চোখ দেখাতে পারবে না, কেননা বিজেপি আছে।












Click it and Unblock the Notifications