করোনা কেড়ে নিয়েছে রাখী বাজারের জৌলুস
করোনা কেড়ে নিয়েছে রাখী বাজারের জৌলুস
একদিকে রুটি-রুজির টান, অন্যদিকে যথাযথ গন্তব্যে না পৌঁছানো, যার জেরে রাখীর বাজারে এবার সেই জৌলুস আর নেই। করোনার আবহে জৌলুসহীন রাখী বাজার।

সোমবার রাখীবন্ধন উৎসব। কিন্তু করোনা সংক্রমণের আবহে এবছর আগের দিন রবিবার রাখীর বাজার প্রায় ফাঁকা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম এবং মধ্য কলকাতা সহ গোটা রাজ্যজুড়ে একই চিত্র।
একেবারেই রাখী যোগান নেই তা নয়। কয়েকটি দোকানে সামান্য রাখী বিক্রির জন্য যেটুকু যোগান রয়েছে, সেটুকু কেনার জন্য ক্রেতাদের দেখা নেই। অন্যান্য বছরের এমন হিড়িক পড়ে যায় এবছর তেমনটা নয়। অনেকটা ফাঁকা ফাঁকা। বলা যায় সামাজিক দূরত্ব যেন বেশিই পড়েছে রাখী বাজারে। সবমিলিয়ে রাখীর উৎসবের আমেজ এবার অনেকটাই ফিকে। কলকাতার সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা গুলো অর্থাৎ গড়িয়াহাট থেকে শুরু করে রাস বিহারী, বালিগঞ্জ, শিয়ালদা চত্বর, বড়বাজার চত্বর, ধর্মতলার নিউ মার্কেট চত্বর প্রত্যেক বছরই রাখী আগের দিন গমগম করে রাখী বাজার। কিন্তু এ বছরইকে বলে ভিন্ন চিত্র।
গড়িয়াহাটার রাগ রাখী বিক্রেতা জানান অন্য বার যে পরিমাণ রাখী বিক্রি হয় তার সিকিভাগও এ বছর বিক্রি হয়নি। তার কারণ হিসেবে অনুমান দূর-দূরান্তে থাকা ভাই-বোনদের যারা রাখী পরান বা পড়তে যান এবছর সেটাই আর হচ্ছে না অধিকাংশ ক্ষেত্রেই গণপরিবহন বন্ধ থাকায় মানুষ দূর-দূরান্তে যেতে পারছে না। এছাড়াও লকডাউন এর প্রথম থেকেই মানুষের রুটি-রুজির যে টান রয়েছে সে কারণে এবার মানুষ আনন্দ উৎসবে মাতেন না।
প্রসঙ্গত, প্রতিবছর রাখীবন্ধন উৎসবে ভালোবাসা ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আবেদন জানিয়ে প্রতিবছরই আনন্দে মেতে ওঠেন সাধারন মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলি। স্কুল কলেজগুলোতেও নেওয়া হয় একাধিক কর্মসূচী। কিন্তু এবার সবক্ষেত্রেই বিষাদের সুর। তাই ফিকে এবছরের রাখী বাজার।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications