ডায়মন্ড হারবারে প্রবল উত্তেজনা, প্রচারে গিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থী, টায়ার জ্বালিয়ে অবরোধ সমর্থকদের

ডায়মন্ড হারবারে প্রবল উত্তেজনা, প্রচারে গিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থী, টায়ার জ্বালিয়ে অবরোধ সমর্থকদের, লাঠিচার্জ পুলিশের

দ্বিতীয় দফা মিটতে না মিটতেই ফের উত্তেজনা দক্ষিণবঙ্গে। ডায়মন্ড হারবারে প্রচারে গিয়ে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী দীপক হালদার। ডায়মন্ড হারবার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। মহিলাদের দিয়ে পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ বিজেপির। প্রতিবাদে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ।

প্রচারে গিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থী

প্রচারে গিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থী

দ্বিতীয় দফার ভোট শেষ হতেই উত্তেজনা ডায়মন্ড হারবারে। প্রচারে গিয়ে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী দীপক হালদার। ডায়মন্ড হারবারের ১ নম্বর ব্লকের হরিদেবপুর এলাকায় প্রচারে গিয়েছিলেন দীপক হালদার।সেখানে এলাকার মহিলারা বিজেপি প্রার্থীকে দেখে তেড়ে যান। হঠাৎ বিক্ষোভের মুখে পড়ে যান বিজেপি প্রার্থী। বুকে আঘাত পেয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

বিজেপির বিক্ষোভ

বিজেপির বিক্ষোভ

বিেজপি প্রার্থীর উপর হামলার খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় জেলা বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তৃণমূল কংগ্রেস পরিকল্পিত ভাবে মহিলাদের দিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। বিজেপি কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্যই এটা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। পোড়ানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি।

তৃণমূলের পাল্টা দাবি

তৃণমূলের পাল্টা দাবি

তৃণমূল কংগ্রেস দাবি করেছে বিজেপির অন্তর্দ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে। ভোটের মুখেই তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন দীপক হালদার। তাঁকে টিকিট দেওয়ায় আদি বিজেপির কেউ মেনে নিতে পাকছেন না। সেকারণেই এই ঘটনা ঘটছে বলে পাল্টা দাবি করেছেন তাঁরা। বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে বলে দাবি বিজেপির

৬ তারিখ ভোট

৬ তারিখ ভোট

তৃতীয় দফায় বাংলায় ভোট ৬ তারিখ। সেদিন ডায়মন্ড হারবারেও নির্বাচন রয়েছে। দক্ষিণ ২৪ পরগনাকে মূলক তৃণমূলের গড় বলা হয়। দক্ষিণ ২৪ পরগনা জেলায় তাই তিন দফায় ভোট করা হচ্ছে বলে অভিযোগ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+