আগামিদিনে যেন শান্তিতে থাকতে পারি, তৃণমূলকে বিঁধে দোল উৎসব পালন দিলীপের

আগামিদিনে যেন শান্তিতে থাকতে পারি, তৃণমূলকে বিঁধে দোল উৎসব পালন দিলীপের

আগামী এক বছর যেন আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারি। যেন রাজ্যের কোথাও কোন রকমের হিংসা, গনতন্ত্র হত্যা, সন্ত্রাস , দুর্নীতির ঘটনা না ঘটে।

আগামিদিনে যেন শান্তিতে থাকতে পারি, তৃণমূলকে বিঁধে দোল উৎসব পালন দিলীপের

বসন্ত উত্সব ও দোলে অংশ নিয়ে এই কথা বলেন বিজেপি র রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। নিজের নির্বাচনী এলাকা মেদিনীপুর ও খড়্গপুরে দোলের দিন জন সংযোগ কর্মসূচীর অঙ্গ হিসেবে রঙের খেলাতে মেতে ওঠেন দিলীপ ঘোষ। সোমবারের মতো মঙ্গলবারও রঙ খেলা হয়েছে মেদিনীপুর ও খড়্গপুরে। এই দিন সকাল থেকে খড়্গপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান বিজেপি রাজ্য সভাপতি। দলের নেতা কর্মীদের পাশাপাশি রঙের খেলাতে মেতে ওঠেন সাধারণ মানুষের সঙ্গে।

একদিন একদিকে যেমন তিনি দোল খেলেছেন তেমনই বিঁধেছেন তার রাজনৈতিক প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসকে। অর্পিতা ঘোষ, মৌসুম নূর, দিনেশ ত্রিবেদীদের রাজ্যসভার সদস্য করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ঘোষণা করেন তাকে কটাক্ষ করে বলেন যারা জনগণের দ্বারা ' রিজেকটেড ' হয়েছে তাদেরকেই ' প্রজেক্ট ' করতে চাইছে তৃণমূল কংগ্রেস।

রাজ্যে যে হিংসা ও দুর্নীতি চলছে তার জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ি করে দিলীপ ঘোষ বলেন যে বিজেপি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে ও এই কথা বলেই নির্বাচনে লড়াই করবে। " বহু মানুষ আমাদের দলের সঙ্গে যুক্ত হচ্ছেন। আগামী দিনেও হবেন। আমাদের দল এই রাজ্যে শক্তিশালী হচ্ছে। পুরসভা সহ আগামী নির্বাচনে এই রাজ্যে জিতব আমরাই " বলেও দাবি করেছেন যে বিজেপি র রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+