Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কাশ্মীরের থেকেও খারাপ অবস্থা বাংলার! হতাশা থেকে মন্তব্য, জন বার্লার পাশে দাঁড়িয়ে রাজ্যকে আক্রমণ দিলীপের

কাশ্মীরের থেকেও খারাপ অবস্থা বাংলার! হতাশা থেকে মন্তব্য, জন বার্লার পাশে দাঁড়িয়ে রাজ্যকে আক্রমণ দিলীপের

রাজ্যভাগের হুঁশিয়ারি! উন্নয়নের স্বার্থে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা হোক। বিজেপি সাংসদ জন বার্লার এহেন মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যে সাংসদের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। কোতোয়ালি, দিনহাটা ও বক্সীরহাট থানায় একের পর এক অভিযোগ দায়ের করা হয়েছে সাংসদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। শাসকদল তৃণমূলের দাবি, উত্তরবঙ্গে অশান্তি পাকানোর চেষ্টা করা হচ্ছে। আর সেই কারণেই এহেন উস্কানিমূলক মন্তব্য বলে দাবি তৃণমূলের সুখেন্দু শেখর রায়ের।

দল এহেন মন্তব্যকে সমর্থন করে না!

দল এহেন মন্তব্যকে সমর্থন করে না!

রাজ্য ভাগের কথা বিজেপি মানে না। কখনই দল এহেন মন্তব্যকে সমর্থনও করে না। ফের এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি। তবে তাঁর মতে, বিজেপি সবসময় গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে। যা এই মুহূর্তে এই রাজ্যে নেই বলে দাবি দিলীপ ঘোষের। তাঁর দাবি, ভোটের পর থেকে মানুষ ঘর ছাড়া। পুলিশকে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। আইনশৃঙ্খলা অবস্থা তলানিতে এসে ঠেকেছে। চাঞ্চল্যকর দাবি দিলীপ ঘোষের। শুধু তাই নয়, কাশ্মীরের থেকেও বাংলার ভয়ঙ্কর অবস্থা বলে তুলনা দিলীপ ঘোষের।

হতাশা থেকে এহেন মন্তব্য

হতাশা থেকে এহেন মন্তব্য

এহেন মন্তব্যকে বিজেপি সমর্থন না করলেও জন বার্লার পাশে এদিন দাঁড়ালেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, হতাশা থেকে এহেন মন্তব্য করা হচ্ছে। রাজ্য সরকারের উপর কোনও আস্থা রাখা যাচ্ছে না। এদিন ফের একবার বিজেপি রাজ্য সভাপতির মুখে সিএএ ইস্যু সামনে আসে। তিনি বলেন, নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদে জেরে আগুন লাগানো হয়। স্টেশন পোড়ানো হয়। এক্ষেত্রে দেশদ্রোহিতার মামলা হয় না বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। বরং উলটে আশ্রয় দিয়েছে বলে মারাত্মক অভিযোগ করেন দিলীপ ঘোষ। আর দেখে হতাশা তৈরি হচ্ছে বলে দাবি তাঁর।

অশান্তি পাকানোর চেষ্টা!

অশান্তি পাকানোর চেষ্টা!

শান্ত উত্তরবঙ্গকে অশান্ত করার চেষ্টা চলছে বলে ফের একবার অভিযোগ করলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি বলেন, বিজেপি বিচ্ছিন্নতাবাদীদের কথা তুলে ধরছে। শুধু তাই নয়, উস্কানিমূলক মন্তব্য করে একটা অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে বলেও অভিযোগ সাংসদ। একই সঙ্গে সদ্য তৃণমূলে যোগ দেওয়া আলিপুরদুয়ারের বিজেপি সভাপতির দাবি, উত্তরবঙ্গের জন্য কোনও কাজ করেননি সাংসদ। সেন্টিমেন্টাল উস্কানি দিয়ে মানুষের মন পাওয়ার উনি চেষ্টা করছেন বলে অভিযোগ তাঁর। ধপে ঠিকবে না বলেও মন্তব্য প্রাক্তন বিজেপি নেতার।

সোনার বাংলা তৈরি করব

সোনার বাংলা তৈরি করব

এদিন ফের একবার সোনার বাংলা তৈরির কথা শোনা যায় দিলীপ ঘোষের মুখে। সাম্প্রতিক মালদহ ঘটনার প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন তিনি। বাংলা উগ্রপন্থীদের ডেরা হয়ে যাচ্ছে বলেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+