রিজওয়ানুর নিয়ে কী কাণ্ড করেছিলেন মমতা? লাশ নিয়ে রাজনীতি স্মরণ করালেন দিলীপ

রিজওয়ানুর নিয়ে কী কাণ্ড করেছিলেন মমতা? লাশ নিয়ে রাজনীতি স্মরণ করালেন দিলীপ

হেমতাবাদে বিজেপি বিধায়কে রহস্য মৃত্যুর ঘটনাকে খুন বলে দাবি করে সিবিআই তদন্ত চেয়েছে বিজেপি। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, তিনি বলেছেন একটা সময়ে রাজ্যে সারমেয় মরলেও সিবিআই তদন্ত চাইতেন মমতা। রিজওয়ানুেরর মৃত্যু নিয়ে কী কাণ্ড করেছিলেন তিনি।

মমতাকে আক্রমণ

মমতাকে আক্রমণ

রাজ্যে সারমেয় মরলেও সিবিআই তদন্ত চাইতেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তৃণমূল কংগ্রেস লাশের উপর রাজনীতি করেই ক্ষমতায় এসেছে বলে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হেমতাবাদে বিজেপি বিধায়কের মৃত্যুর ঘটনাকে আত্মহত্মা মানতে নারাজ বঙ্গ বিজেপির নেতারা। তাঁকে খুন করা হয়েছে অভিযোগ করে সিবিআই তদন্ত দাবি করেছেন দিলীপরা।

রিজওয়ানুর কাণ্ডে কী করেছিলেন মমতা

রিজওয়ানুর কাণ্ডে কী করেছিলেন মমতা

তৃণমূল কংগ্রেস নেত্রীকে আক্রমণ শানাতে গিয়ে রিজওয়ানুর কাণ্ডের কথা স্মরণ করালেন দিলীপ। তিনি অভিযোগ করেছেন ট্রেন থেকে পড়ে মারা গিয়েছিলেন রিজওয়ানুর। সেটাকে খুন দাবি করে গোটা রাজ্য তোলপাড় করেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। কলকাতা বন্ধ করে দিয়েছিলেন তিনি। এমন পরিস্থিতি তৈরি করেছিলেন। কথায় কথায় রাস্তায় নেমে সিবিআই তদন্তের দাবি করতেন তিনি।

লাশ নিয়ে রাজনীতি করে তৃণমূল

লাশ নিয়ে রাজনীতি করে তৃণমূল

হেমতাবাদে বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু নিয়ে শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেস লাশের উপর রাজনীতি করে সরকারে এসেছে বলে আক্রমণ শানিয়েছেন দিলীপ। মানুষও আর তৃণমূল কংগ্রেস সরকারকে বিশ্বাস করে না বলে অভিযোগ করেছেন তিনি।

খুন করা হয়েছে বিধায়ককে

খুন করা হয়েছে বিধায়ককে

হেমতাবাদের বিজেপি বিধায়ককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। পুলিস মৃত বিধায়কের জামার পকেটে সুইসাইড নোট রেখে দিয়েছিল বলে অভিযোগ দিলীপের। এমনকী ময়নাতদন্তের রিপোর্টও আগে থেকে সাজানো ছিল বলে দাবি করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+