বিজেপিতে 'শোভনদা'র অবস্থান নিয়ে জল্পনা! ভবিষ্যৎ বার্তা দিলেন দিলীপ
তৃণমূলের তরফে রত্না চট্টোপাধ্যায়কে ১৩১ নম্বর ওয়ার্ডের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই জল্পনা চরমে ওঠে, তাহলে কি শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফিরছেন।
তৃণমূলের তরফে রত্না চট্টোপাধ্যায়কে ১৩১ নম্বর ওয়ার্ডের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই জল্পনা চরমে ওঠে, তাহলে কি শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফিরছেন। দক্ষিণ কলকাতায় শোভন চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটে গিয়ে দেখা করেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা অরবিন্দ মেনন। এরপরেই সব জল্পনা কাটিয়ে দেন দিলীপ ঘোষ। বলেন তাড়াতাড়ি দলের কর্মসূচিতে যোগ দেবেন শোভন চট্টোপাধ্যায়।

শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে জল্পনা ওড়ালেন দিলীপ
শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরার জল্পনা অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। এমনটাই মন্তব্য করেছেন রাজ্য বিজেপির সভাপতি শোভন চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায় তাড়াতাড়ি দলের কর্মসূচিতে যোগ দেবেন।

কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা হয়েছে শোভন চট্টোপাধ্যায়
দিলীপ ঘোষ জানিয়েছেন, কথা ছিল কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলবেন, শোভন চট্টোপাধ্যায়। তাই হয়েছে। উল্লেখ করা প্রয়োজন, অরবিন্দ মেনন সোমবার রাতে গিয়ে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন। কৈলাস বিজয়বর্গীয় কথা বলেছিলেন, শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে।

শোভনে আস্থা দিলীপের
শোভন চট্টোপাধ্যায়ের বিজেপি থাকা নিয়ে আস্থা জানাতে গিয়ে দিলীপ ঘোষ বলেছেন, তিনি শোভন চট্টোপাধ্যায়কে বেহালায় স্কুটারে পড়ে রাজনৈতি করতে দেখেছেন। শোভনদা বিজেপির কর্মসূচিতে যোগ দিলে বিজেপি আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন তিনি।

শোভনের তৃণমূলে ফেরার সম্ভাবনায় ধাক্কা
আপাতত শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলের ফেরার সম্ভাবনা হোঁচট খেয়েছে। রাজনৈতিক মহলের একটা বড় অংশের ধারনা তা হয়েছে প্রশান্ত কিশোরের আপত্তিতে। তিনি চাইছেন না শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফিরুন। রত্না চট্টোপাধ্যায়কে ১৩১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর থেকেই শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।












Click it and Unblock the Notifications