বিজেপিতে যোগ দেননি শিশির অধিকারী! মুকুল-পর্বে দিলীপ ঘোয বাড়ালেন জল্পনা

শিশির অধিকারী তৃণমূলের টিকিটে কাঁথি থেকে নির্বাচিত হয়েছিলেন। ছিলেন তৃণমূলের জেলা সভাপতিও। ২০২১-এর ভোটের আগে সমীকরণে বদল ঘটে শুভেন্দুর বিজেপিতে যোগদানের পর।

শিশির অধিকারী তৃণমূলের টিকিটে কাঁথি থেকে নির্বাচিত হয়েছিলেন। ছিলেন তৃণমূলের জেলা সভাপতিও। ২০২১-এর ভোটের আগে সমীকরণে বদল ঘটে শুভেন্দুর বিজেপিতে যোগদানের পর। শুভেন্দুর ছোটভাই সৌমেন্দু অধিকারী ও বাবা শিশির অধিকারীকেও বিজেপির মঞ্চে দেখা যায়। কিন্তু দিলীপ ঘোষ এখন বলছেন, শিশির-সৌমেন্দুরা বিজেপিতে যোগ দেননি।

জল্পনা শুভেন্দু-জনক শিশির অধিকারীর যোগদান নিয়ে

জল্পনা শুভেন্দু-জনক শিশির অধিকারীর যোগদান নিয়ে

শিশির অধিকারীর বিজেপি-যোগের পর তাঁর সাংসদ পদ খারিজ নিয়ে তৃণমূল দরবার শুরু করেছে। ইতিমধ্যে লোকসভার তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পিকারের কাছে দরবার করেছেন। ঠিক এই সময়েই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জল্পনা বাড়ালেন শুভেন্দু-জনক শিশির অধিকারীর যোগদান নিয়ে।

দিলীপ ঘোষ পাল্টা চাল দেন শিশির অধিকারীকে নিয়ে

দিলীপ ঘোষ পাল্টা চাল দেন শিশির অধিকারীকে নিয়ে

দিলীপ ঘোষের কথায়, শিশির অধিকারী বিজেপিকে সমর্থন করেছেন। কিন্তু বিজেপিতে যোগ দেননি। উল্লেখ্য, শিশির অধিকারী এগরায় অমিত শাহের সভায় গেলেও বিজেপি পতাকা হাতে তুলে নেননি। তবে তাঁকে বিজেপির সমর্থনে মঞ্চে বক্তব্য রাখতে দেখা যায়। বিজেপিতে প্রথাগত যোগদান না হওয়াকে ইস্যু করেই দিলীপ ঘোষ পাল্টা চাল দেন শিশির অধিকারীকে নিয়ে।

শিশির অধিকারী বিজেপিতে যোগ দেননি, সমর্থন করেছিলেন

শিশির অধিকারী বিজেপিতে যোগ দেননি, সমর্থন করেছিলেন

মুকুল রায়ের ঘরওয়াপসির পর দলত্যাগ বিরোধী আইন কার্যকর করতে উঠে পড়ে লেগেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু তাঁর বাবার ক্ষেত্রেও একই কথা খাটে বলে তৃণমূল পাল্টা দিতে শুরু করে। এবার শুভেন্দুর হয়ে ব্যাট ধরে দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, শিশির অধিকারী বিজেপিতে যোগ দেননি, তিনি সমর্থন করেছিলেন মাত্র।

দিলীপের মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে এখন চর্চা তুঙ্গে

দিলীপের মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে এখন চর্চা তুঙ্গে

দিলীপ ঘোষ বলেছেন, শিশির অধিকারী-সৌমেন্দু অধিকারী আমাদের দলে যোগ দিয়েছেন বা আমাদের দলের হয়ে ভাষণ দিয়েছেন বলে আমার জানা নেই। তাঁর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে এখন চর্চা তুঙ্গে। উল্লেখ্য, ২১ মার্চ এগরার সভায় অমিত শাহের মঞ্চে হাজির হয়ে তৃণমূল ও মমতার বিরুদ্ধে তোপ দাগেন। স্লোগানও দেন বিজেপির সমর্থনে।

শিশির ইস্যুতে দিলীপ ঘোষের বয়ান বিশেষ তাৎপর্যপূর্ণ

শিশির ইস্যুতে দিলীপ ঘোষের বয়ান বিশেষ তাৎপর্যপূর্ণ

তবে একথা ঠিক যে, শিশির অধিকারীকে বিজেপির হয়ে অন্য কোথাও সক্রিয় হতে দেখা যায়নি। তবে মুকুল রায়ের দলবদল ইস্যুতে তাঁর বিধায়ক পদ খারিজ নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, সেই আঙ্গিকে উঠেছে শিশির অধিকারীর নাম। আর শিশির ইস্যুতে দিলীপ ঘোষের বয়ান বিশেষ তাৎপর্যপূর্ণ বটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+