Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সুকান্ত মজুমদারের বয়স কম, অভিজ্ঞতা কম! আরও অনেকে দল ছাড়বে, বিস্ফোরক দিলীপ ঘোষ

তাঁর মিশন অর্ধেক পূরণ হয়েছে। তিনিই দলের সর্বভারতীয় সভাপতিকে অনুরোধ করেছিলেন, নতুন কাউকে রাজ্য সভাপতির দায়িত্ব দিতে এদিন প্রাতর্ভ্রমণে বেরিয়ে এমনটাই মন্তব্য করেছে বিজেপির (bjp) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (dilip ghos

তাঁর মিশন অর্ধেক পূরণ হয়েছে। তিনিই দলের সর্বভারতীয় সভাপতিকে অনুরোধ করেছিলেন, নতুন কাউকে রাজ্য সভাপতির দায়িত্ব দিতে এদিন প্রাতর্ভ্রমণে বেরিয়ে এমনটাই মন্তব্য করেছে বিজেপির (bjp) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh) । তিনি দলেন, দলই সিদ্ধান্ত নেবে, তাঁকে কী কাজ দেওয়া হবে।

সাহায্য করার জন্য তৈরি তিনি

সাহায্য করার জন্য তৈরি তিনি

এদিন প্রাতর্ভ্রমণে বেরিয়ে দলের নতুন রাজ্য সভাপতি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তিনি সাহায্য করার জন্য তৈরি আছেন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, পাঁচ বছর আগে দলের একটা অন্য পরিস্থিতিতে ছিল। সেই সময় কেউ বিজেপির নাম নিত না। এখন বিজেপি রাজ্যে বিরোধী দল, মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, তৃণমূলের কাছাকাছি তাদের শক্তি। দলে তাঁকে যে কাজ করতে বলবে, তা তিনি করবেন।

সুকান্ত মজুমদারের বয়স কম, অভিজ্ঞতা কম

সুকান্ত মজুমদারের বয়স কম, অভিজ্ঞতা কম

এদিন দিলীপ ঘোষ বলেছেন, সুকান্ত মজুমদারের বয়স কম এবং অভিজ্ঞতা কম। কিন্তু তিনি বুদ্ধিমান ও শিক্ষিত মানুষ। ভবিষ্যতের কথা চিন্তা করেই দল তাঁকে দায়িত্ব দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। তবে তথাগত রায়-সহ অন্যদের সহযোগিতা করা উচিত যাতে এক যুবক সভাপতি দলকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারেন।

আরও দল ছাড়বে

আরও দল ছাড়বে

বাবুল সুপ্রিয় সম্পর্কে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, বাবুল সুপ্রিয়র মতো আরও অনেকেই যেতে থাকবে। কিন্তু তাতে দলের যে সাংগঠনিক প্রক্রিয়া তা চলতেই থাকবে, মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে তিনি সারা রাজ্যে ঘুরে সংগঠনকে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন বলেও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, রাজ্যে ক্ষমতায় আসার জন্য লড়াই চলবে। তিনি চোখে চোখ রেখে রাজনীতি করেছেন বলেই দাবি করেছেন দিলীপ ঘোষ, ভবিষ্যতেও তা করবেন বলে জানিয়েছেন

স্ট্র্যাটেজিতে ভুল ছিল

স্ট্র্যাটেজিতে ভুল ছিল

এদিন সুকান্ত মজুমদার কলকাতায় নেমেই বলেছেন, দলের খামতি ছিল বলেই হেরেছে। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, স্ট্র্যাটেজিতে ভুল ছিল বলেই, তাঁরা সবাই মনে করছেন। সব স্টেজেই কিছু না কিছু ভুল ছিল বলেও মন্তব্য করেছেন তিনি। আগামী নির্বাচনে পরিস্থিতি অনুযায়ী স্ট্র্যাটেজি তৈরি করা হবে। তবে দলের খারাপ ফলের জন্য তাঁকে সরানো হল কিনা, এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেছেন, এই প্রশ্নের উত্তর দিতে পারবেন, দিল্লির লোকেরা।

উত্তর ও দক্ষিণবঙ্গের সম্মিলিত প্রয়াস

উত্তর ও দক্ষিণবঙ্গের সম্মিলিত প্রয়াস

এদিন দিলীপ ঘোষ বলেন দক্ষিণবঙ্গ থেকে বিরোধী দলনেতা হয়েছেন, আর উত্তরবঙ্গ থেকে দলের রাজ্য সভাপতি। সেখানে উত্তরবঙ্গের অভাব অভিযোগ সম্পর্কে আরও সক্রিয় হবে বিজেপি। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গে এইমস করতে চাইলেও, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে জমি দিতে পারেননি। কিন্তু সংগঠন হিসেবে তারা সমতা আনছেন। দিলীপ ঘোষ আরও বলেন, এবারই প্রথমবার, যখন কলকাতার বাইরের দুই নেতা দুই বড় দায়িত্ব সামলাচ্ছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+