২০০ আসন নিয়ে বাংলায় সরকার গড়বে বিজেপি, একুশের লক্ষ্য স্পষ্ট করলেন দিলীপ

২০১৯ লোকসভা নির্বাচনের আগে বিজেপির টার্গেট ২২-এর কথা প্রথম উত্থাপন করেছিলেন দিলীপ ঘোষ। এবার তিনি ২০২১-এর লক্ষ্য স্থির করলেন।

২০১৯ লোকসভা নির্বাচনের আগে বিজেপির টার্গেট ২২-এর কথা প্রথম উত্থাপন করেছিলেন দিলীপ ঘোষ। এবার তিনি ২০২১-এর লক্ষ্য স্থির করলেন। গান্ধী সংকল্প যাত্রায় অংশ নিয়ে তিনি বলেন, ২০২১-এ বিজেপি ২০০-র বেশি আসন পেয়ে বাংলায় ক্ষমতায় আসছে। কারও ক্ষমতা নেই রোখার। তিনি এদিন ফিক্সড করে দিয়েছেন আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির লক্ষ্যমাত্রা।

গান্ধী সংকল্প যাত্রায় বিজেপির আসনপ্রাপ্তির টার্গেট

গান্ধী সংকল্প যাত্রায় বিজেপির আসনপ্রাপ্তির টার্গেট

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে গান্ধী সংকল্প যাত্রায় খড়গপুর টাউন থেকে মকরামপুর পর্যন্ত ২০ কিলোমিটার মিছিল করেন। এরই ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিজেপি ২০০ আসন টপকে যাবে। এববার বিজেপির জয় কেউ আটকাতে পারবে না। তৃণমূলের দিন শেষ হয়ে গিয়েছে।

দিলীপের মতো মুকুলও লক্ষ্যমাত্রা রেখেছিলেন

দিলীপের মতো মুকুলও লক্ষ্যমাত্রা রেখেছিলেন

পুজোর আগে বিজেপি নেতা মুকুল রায়ও একই কথা বলেছিলেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস ২০২১ বিধানসভা নির্বাচনে ৬০ পার হতে পারবে না। সাকুল্যে ৬০টি আসন পেতে পারে মমতা। এর আগে মুকুল রায় বলেছিলেন, তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দলের মর্যাদাও পাবে না। অর্থাৎ ৩০টি আসনও পাবে না তৃণমূল। এখন তা বাডিয়ে ৬০ করেছেন।

২০২১-এ বিজেপি ২০০ আসনের টার্গেট

২০২১-এ বিজেপি ২০০ আসনের টার্গেট

মোট কথা বিজেপি রাজ্য নেতৃ্ত্বের এখন এক সুর। ২০২১-এ বিজেপি ২০০ আসনের টার্গেট করে লড়বে। তাঁদের বিশ্বাস, লোকসভায় যেমন তাঁরা টার্গেটের কাছাকাছি পৌঁছতে সমর্থ হয়েছেন, এবারও করবেন। এবার তাঁরা লক্ষ্যপূরণ করেই ছাড়বেন। শুধু বাংলায় পরিবর্তনই আনবে না বিজেপি। আসন প্রাপ্তিতেও লক্ষ্যপূরণ করবেন।

মানুষের বিশ্বাস-ভরসা আছে, সংগঠনও শক্তিশালী

মানুষের বিশ্বাস-ভরসা আছে, সংগঠনও শক্তিশালী

এদিন দিলীপ ঘোষের ব্যাখ্যা, মানুষ বিজেপির প্রতি বিশ্বাস ও ভরসা দেখাচ্ছেন। তার সাড়া মিলেছে এই গান্ধী সংকল্প যাত্রাতেও। বিজেপির যে সাংগঠনিক নির্বাচন চলছে সারা রাজ্যে, সেখানেও ব্যাপক সাড়া মিলছে। যে সমস্ত জায়গা দুর্বল ছিল, সেখানেও সংগঠনকে শক্তিশালী করে তোলা হচ্ছে।

দুর্গাপুরে অনুষ্ঠিত চিন্তন বৈঠকেও একই দাবি দিলীপের

দুর্গাপুরে অনুষ্ঠিত চিন্তন বৈঠকেও একই দাবি দিলীপের

এর আগে দুর্গাপুরে অনুষ্ঠিত চিন্তন বৈঠকেও একই কথা জানান দিলীপ ঘোষ। তিনি তখনও বলেছিলেন বিজেপি এবার ২০০-র বেশি আসনে জিতবে। সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সেই লক্ষ্যেই ঘুঁটি সাজাচ্ছেন। তাঁর নির্দেশ মতো দল চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+