করোনা, আম্ফান না বিজেপি কাকে সামলাবেন! লকডাউন নিয়ে মমতাকে কড়া চ্যালেঞ্জ দিলীপ ঘোষের
লকডাউন ভাঙার হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বৃহস্পতিবার থেকেই সেই কাজ শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
লকডাউন ভাঙার হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বৃহস্পতিবার থেকেই সেই কাজ শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে রাজ্য সরকার তথা প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন।

দিলীপ ঘোষের অভিযোগ
বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ ত্রাণ সবাই দিতে বের হচ্ছে। কিন্তু বিজেপির কাজেই বাধা দিচ্ছে পুলিশ। যা নিয়ে তিনি রাজ্য প্রশাসনকে লকডাউন ভাঙার হুঁশিয়ারি দিয়েছেন।

দিলীপ ঘোষের চ্যালেঞ্জ
দিলীপ ঘোষের চ্যালেঞ্জ, দেখি কী করে। বৃহস্পতিবার থেকে রাস্তায় নামবেন তাঁরা। তাঁরাও বিষয়টি বুঝে নিতে চান বলে জানিয়েছেন। চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, সরকার ঠিক করুক কাকে সামলাবে, করোনা, আম্ফান না বিজেপিকে।

মুখ্যমন্ত্রী নিজে রাস্তায়, কিন্তু বিজেপিকে বাধা
দিলীপ ঘোষের অভিযোগ মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নামছেন। সঙ্গে অনেকেই থাকছে। কিন্তু বিজেপির ক্ষেত্রে কেন অন্য নিয়ম হবে, প্রশ্ন করেছেন তিনি।

এক কাজে দুই নিয়মের অভিযোগ
নবদ্বীপ স্বরূপগঞ্জ এলাকায় প্যান্ডেল করে সেলফ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে অনেককে। রানাঘাটের সাংসদদের দাবি দুর্দশার কথা শুনে তিনি সেখানে গিয়েছিলেন। এরপরেই জেলা স্বাস্থ্য দফতর তাঁকে সেলফ কোয়ারেন্টাইনের নোটিশ দেয়। যদিও তিনি তা গ্রহণ করেননি। অন্যদিকে একই জায়গায় নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান গেলেও তাঁকে সেলফ কোয়ারেন্টাইনের নোটিশ দেওয়া হয়নি বলে জানিয়েছেন বিজেপি সাংসদ।












Click it and Unblock the Notifications