বলির পাঠা সচিব! স্বাস্থ্যমন্ত্রী মমতাকে দিতে হবে জবাব, না হলে পদত্যাগ, দাবি দিলীপের
সচিবকে পদ থেকে সরিয়ে দিয়ে বলির পাঠা করা হচ্ছে। এদিন রাজ্যের স্বাস্থ্যসচিবের পরিবর্তন প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সচিবকে পদ থেকে সরিয়ে দিয়ে বলির পাঠা করা হচ্ছে। এদিন রাজ্যের স্বাস্থ্যসচিবের পরিবর্তন প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, লুকিয়ে থাকলে হবে না, স্বাস্থ্যমন্ত্রীকে জবাব দিতে হবে, নাহলে পদত্যাগ করতে হবে।

স্বাস্থ্যসচিবের অপসারণের দিনেও তথ্য গরমিলের অভিযোগ
স্বাস্থ্যসচিব বিবেক কুমারকে পদ থেকে সরিয়ে নতুন স্বাস্থ্যসচিব হিসেবে নারায়ণস্বরূপ নিগমের নাম ঘোষণা করা হয়েছে। এমন দিনেও দিলীপ ঘোষের অভিযোগ, আলিপুরদুয়ারে আক্রান্তের সংখ্যা নিয়ে সঠিক তথ্য সঠিক সময়ে দেয়নি প্রশাসন। এব্যাপারে জেলা পুলিশের তরফে তথ্য দেওয়া হলেও, তা স্বাস্থ্য বুলেটিনে স্থান পায়নি বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

সচিবকে বলির পাঠা করা হচ্ছে
রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ স্বাস্থ্যসচিবকে বলির পাঠা করা হচ্ছে। এর আগে খাদ্যসচিব মনোজ আগরওয়ালের বদলির ক্ষেত্রেও তা করা হয়েছিল। সেই সময় তারা খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।

স্বাস্থ্যমন্ত্রী কিংবা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কি কোনও দায় নেই
রাজ্যে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার গরমিলে স্বাস্থ্যমন্ত্রী কিংবা স্বাস্থ্যপ্রতিমন্ত্রীর কি কোনও দায় নেই, প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ।

জবাব দিতে হবে, না হলে পদত্যাগ করতে হবে
দিলীপ ঘোষ বলেছেন, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী লুকিয়ে থাকলে হবে না, জবাব দিতে হবে, না হলে পদত্যাগ করতে হবে।












Click it and Unblock the Notifications