করোনা নিয়ে মমতাকে ফের তুলোধনা, অভিষেকের নাম তুলে কেন্দ্রের বরাদ্দ টাকা কোথায় প্রশ্ন দিলীপের

এই রাজ্যের লোকেদের বাইরের রাজ্যে সাহায্য করা হলেও, বাইরের রাজ্যের লোকেদের এই রাজ্য সরকারের তরফে সাহায্য করা হচ্ছে না। এদিন এমনটাই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এই রাজ্যের লোকেদের বাইরের রাজ্যে সাহায্য করা হলেও, বাইরের রাজ্যের লোকেদের এই রাজ্য সরকারের তরফে সাহায্য করা হচ্ছে না। এদিন এমনটাই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। করোনা শুরু হওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে টাকার দাবি শুরু করায় কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।

অন্য রাজ্যের লোকেদের এই রাজ্যে সাহায্য করা হয়েছে কি

অন্য রাজ্যের লোকেদের এই রাজ্যে সাহায্য করা হয়েছে কি

বিজেপির রাজ্য সভাপতি বলেছেন এই রাজ্যের যাঁরা অন্য রাজ্যে আটকে পড়েছেন, তাঁদের সেখানে সাহায্য করা হয়েছে। কিন্তু অন্য রাজ্যের যাঁরা এই রাজ্যে আটকে পড়েছেন, তাঁদের কতজনকে রাজ্য সরকারের তরফে সাহায্য করা হয়েছে, প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ।

কেন্দ্রের টাকা যাচ্ছে কোথায়

কেন্দ্রের টাকা যাচ্ছে কোথায়

করোনা সংক্রমণের একেবারে শুরুর দিক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে টাকার দাবি করে আসছেন। দিলীপ ঘোষের দাবি কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই রাজ্য সরকারকে প্রায় আড়াই হাজার কোটি সাহায্য করেছেন।ছ সেই টাকা যাচ্ছে কোথায়, প্রশ্ন তুলেছেন তিনি।

পর্যাপ্ত টেস্ট না করানো নিয়ে প্রশ্ন

পর্যাপ্ত টেস্ট না করানো নিয়ে প্রশ্ন

জনসংখ্যার নিরিখে রাজ্যে দেশের প্রায় সাত শতাংশ মানুষ বাস করেন। দিলীপ ঘোষের দেওয়া হিসেব অনুযায়ী সেখানে মাত্র ১ শতাংশ লোকের করোনা টেস্ট করা হয়েছে। দিলীপ ঘোষের মতে জীবিকার থেকে জীবন অনেক বেশি জরুরি। যেখানে মানুষের মনে বিশ্বাস দিতে হবে, সেখানে মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

মৃত ও আক্রান্তের সংখ্যা নিয়েও প্রশ্ন

মৃত ও আক্রান্তের সংখ্যা নিয়েও প্রশ্ন

দিলীপ ঘোষের দাবি রাজ্যে করোনায় মৃতের সংখ্যা নিয়ে সরকার যে হিসেব দিচ্ছে, তার থেকে প্রকৃত সংখ্যাটা অনেক বেশি। রাতের অন্ধকারে ধাপার শ্মশানে কিংবা কোনও কবরস্থানে কবর দেওয়া হচ্ছে। যদি করোনাতেই মৃত্যু না হয়ে থাকে, তাহলে এই ভাবে লুকিয়ে কাজ করা হচ্ছে কেন, প্রশ্ন তুলেছেন তিনি। করোনা না হলে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে না কেন, সেই প্রশ্নও তুলেছেন দিলীপ ঘোষ।

বিরোধী হলেই ত্রাণে বাধা

বিরোধী হলেই ত্রাণে বাধা

দিলীপ ঘোষ বলেন, ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রে কমিউনিটি কিচেন চালু করেছেন। এখানে সরকারক কোথায় প্রশ্ন করেছেন তিনি। তাঁর অভিযোগ, বিজেপির সাংসদ জয়ন্ত রায়, জন বার্লাকে ত্রাণ বিলিতে আটকানো হয়েছে পুলিশ দিয়ে। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসককে আগাম জানিয়ে দেখা করতে গেলেও, তাঁকে ১৫ মিনিট বসিয়ে রেখে অন্য আধিকারিকের সঙ্গে দেখা করতে বলা নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+