বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী বাড়ালেন দিলীপ! বাংলায় জিতলে সম্ভাবনা কাদের

বাংলা দখলে এবার ঝাঁপিয়েছে বিজেপি। গোটা কেন্দ্রীয় নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতে কোমর বেঁধে নেমেছে। কিন্তু মমতা যদি হারেন আর বিজেপি যদি ক্ষমতায় আসে, তবে কে হবেন মুখ্যমন্ত্রী?

বাংলা দখলে এবার ঝাঁপিয়েছে বিজেপি। গোটা কেন্দ্রীয় নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতে কোমর বেঁধে নেমেছে। কিন্তু মমতা যদি হারেন আর বিজেপি যদি ক্ষমতায় আসে, তবে কে হবেন মুখ্যমন্ত্রী? তা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

জয়ী বিধায়কের পরিবর্তে অন্য কোনও নেতাও

জয়ী বিধায়কের পরিবর্তে অন্য কোনও নেতাও

একান্ত সাক্ষাৎকারে দিলীপ ঘোষ জানিয়েছেন, বিধায়কই যে মুখ্যমন্ত্রী হবেন, তার কোনও মানে নেই। অর্থাৎ জয়ী বিধায়কের পরিবর্তে অন্য কোনও নেতাকেও মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করতে পারে বঙ্গ বিজেপি, এমন আভাস দিয়ে রাখলেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ রয়ে গিয়েছেন ব্রাত্য

দিলীপ ঘোষ রয়ে গিয়েছেন ব্রাত্য

তাহলে কি দিলীপ ঘোষই এই পদের দাবিদার। তা নিয়ে স্পিকটি নট বিজেপির রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ এবার প্রার্থী হননি বিধানসভায়। তাঁকে ভোট প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। যেখানে মুকুল রায়কে প্রার্থী করা হয়েছে, বহু সাংসদ প্রার্থী হয়েছেন, সেখানে দিলীপ ঘোষ রয়ে গিয়েছেন ব্রাত্য।

ভূমিপুত্রের সংখ্যাটা নেহাত কম নয়

ভূমিপুত্রের সংখ্যাটা নেহাত কম নয়

বাংলায় এসে অমিত শাহ একাধিকবার বলেছেন কোনও ভূমিপূত্রই হবেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও সেই কথার প্রতিধ্বনি হয়েছে বাংলার ভোট মরশুমে। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের পর মিঠুন চক্রবর্তী বিজেপি শিবিরে নাম লিখিয়েছেন। মুকুল রায় তো আগে থেকেই বিজেপিতে আছে, আছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাই ভূমিপুত্রের সংখ্যাটা নেহাত কম নয়।

একটা বড় অংশ মুষড়ে পড়েছে বিজেপিতে

একটা বড় অংশ মুষড়ে পড়েছে বিজেপিতে

দিলীপ ঘোষকে এবার প্রার্থী না করায় তাঁর অনুগামীরা বিশেষ করে আদি বিজেপি নেতাদের একটা বড় অংশ মুষড়ে পড়ে। তারপর দিলীপ ঘোষের এহেন মন্তব্য বিতর্ক ফের উসকে দিল। তাহলে কি বিজেপি জিতলে দিলীপ ঘোষের মতো বিধানসভা নির্বাচনে লড়াই না করা কোনও নেতা মুখ্যমন্ত্রী হতে পারেন, তা নিয়ে চর্চা শুরু হয়ে গেল রাজনৈতিক মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+