জল মাথার ওপর দিয়ে যাচ্ছে! অমিত শাহের চিঠি নিয়ে মমতার সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ দিলীপের
দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি এসেছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে। এমন এমন একটা পরিস্থিতি যে, জল মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। এতদিন চিঠি আসত স্বরাষ্ট্রসচিব কিংবা স্বাস্থ্যসচিবের।
দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি এসেছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে। এমন এমন একটা পরিস্থিতি যে, জল মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। এতদিন চিঠি আসত স্বরাষ্ট্রসচিব কিংবা স্বাস্থ্যসচিবের। কিন্তু সেইসব চিঠির কোনও গুরুত্ব পশ্চিমবঙ্গ সরকারের কাছে ছিল না। মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চিঠি প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আগেকার চিঠির গুরুত্ব দেয়নি সরকার
দিলীপ ঘোষের অভিযোগ এতদিন স্বরাষ্ট্রসচিব কিংবা স্বাস্থ্যসচিবের চিঠির কোনও গুরুত্ব দেয়নি সরকার। ফলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন।

বিভিন্ন রাজ্য সরকার চায় পরিযায়ীদের ফেরাতে
দিলীপ ঘোষ দাবি করেছেন বিভিন্ন রাজ্য সরকার চায় পরিযায়ীদের ফেরাতে। তাই চিঠি দিয়ে কেন্দ্রকে অনুরোধ করেছে ট্রেন চালাতে। দিলীপ ঘোষের দাবি কেন্দ্র তাতে পাল্টা বলেছে কোথা থেকে পরিযায়ীরা আসবে তা ঠিক করতে হবে রাজ্যকে। আর পরিযায়ীদের ফেরাতে খরচের ৮৫ শতাংশ দেবে কেন্দ্র আর বাকি খরচ দিতে হবে রাজ্যকে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এতে সহযোগিতা করেননি বলে অভিযোগ।

দিলীপ ঘোষের অভিযোগ
দিলীপ ঘোষের অভিযোগ নবান্নই হোক কিংবা অন্য কোনও রাজ্যে থাকা এই রাজ্যের নোডাল অফিসার, তাঁদের কেউই হেল্প লাইনে ফোন ধরেন না, যোগাযোগ রাখেন না। এই পরিস্থিতিতে রাজ্যের পরিযায়ীরা হতাশা, ভয় ও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ীদের নিয়ে ভাবছে না, অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

চিঠিতে রয়েছে সহযোগিতার বার্তা
দিলীপ ঘোষ বলেন, অমিত শাহের চিঠিতে রয়েছে সহযোগিতার বার্তা। কেন্দ্র সরকার সহযোগিতা করতে চায় কিন্তু রাজ্য সরকার কি রাজি আছে, কার্যত চিঠিতে তা বোঝানো হয়েছে।

পরিযায়ী শ্রমিকদের নিয়ে অমিত শাহের অভিযোগ
অমিত শাহ চিঠিতে উল্লেখ করেছেন, কেন্দ্র প্রায় ২ লক্ষ পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরাতে চায়। অন্যদিকে পরিযায়ীরাও বাড়ি ফিরতে ইচ্ছুক।
চিঠিতে অমিত শাহের অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ীদের ফেরাতে ট্রেন ঢুকতে দিচ্ছে না। এতে পরিযায়ীদের সঙ্গে অবিচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
-
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
শাহের হাতেই বিজেপির সঙ্কল্পপত্র উন্মোচন! রায়দিঘির প্রতিশ্রুতির জোরে ভোটের ময়দানে নতুন কৌশল -
ভোট প্রচারে উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুত রাজনৈতিক মঞ্চ -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না










Click it and Unblock the Notifications