মুকুল-ঘনিষ্ঠদের বাংলার নেতৃত্ব চান না দিলীপ, সঙ্ঘের পর বিজেপিতেও আসন্ন পরিবর্তন
মুকুল-ঘনিষ্ঠদের বাংলার নেতৃত্ব চান না দিলীপ, সঙ্ঘের পর বিজেপিতেও আসন্ন পরিবর্তন
বাংলার ভোটে ধাক্কা খাওয়ার পর বিজেপি সংগঠনে বড়সড় রদবদল করতে চাইছে। সেই লক্ষ্যেই দিল্লিতে বিজেপির রাজ্য সভাপতিকে ডেকে বৈঠকে বসেছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বঙ্গ বিজেপি এখন সবথেকে বেশি ভয় পাচ্ছে মুকুল রায়কে। তাই মুকুল রায় ঘনিষ্ঠ নেতাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পথেই হাঁটবে বিজেপি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

মুকুল ঘনিষ্ঠ আরএসএস নেতা অপসারিত
বিজেপি সঙ্গে সমন্বয়ের জন্য আরএসএসের দায়িত্বে থেকে সম্প্রতি মুকুল রায় ঘনিষ্ঠ নেতা প্রদীপ যোশিকে সরিয়ে দেওয়া হয়েছে। বাংলা থেকে সরিয়ে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে চণ্ডীগড়ের। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন রমাপদ পাল। তিনি পূর্ব ক্ষেত্রের প্রচারকের দায়িত্ব পেয়েছেন। তিনি আবার দিলীপ ঘোষ ঘনিষ্ঠ বলে খবরে প্রকাশ। এছাড়া কলকাতা কেন্দ্রের সহ ক্ষেত্র প্রচারক হয়েছে জলধর মাহাতো এবং দক্ষিণবঙ্গ প্রান্ত প্রচারকের দায়িত্ব দেওয়া হয়েছে প্রশান্ত ভট্টকে।

মুকুল-ঘনিষ্ঠ কোনও নেতা বিজেপির পদে নয়
মুকুল রায় ঘনিষ্ঠ প্রদীপ যোশি তৃণমূল নেতাদের বিজেপিতে সামিল করার বিষয়ে সায় দিয়েছিলেন। তার ফল ভালো হয়নি। সেই কারণে যোশির ভূমিকায় ক্ষুব্ধ ছিল দিলীপ ঘোষ শিবির। তাই ভোটের ফল প্রকাশের পর থেকেই প্রদীপ যোশিকে সরাতে তটস্থ ছিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ চাইছেন না মুকুল-ঘনিষ্ঠ কোনও নেতা বিজেপির পদে থাকুন।

মুকুলহীন বঙ্গ বিজেপিতে কৈলাশ ফিরতে চান না
সম্প্রতি কৈলাশ বিজয়বর্গীয় বংলরা নেতৃত্ব নিতে অস্বীকার করছেন। মুকুলহীন বঙ্গ বিজেপিতে কৈলাশ আর ফিরতে চাইছেন না। মুকুল রায়ের সঙ্গে তাঁর সমীকরণ কারও অজানা নয়। তাই কৈলাশ বিজয়বর্গীয়র ব্যর্থ মনোরথ হয়ে বাংলা ত্যাগের ইচ্ছাপ্রকাশেও কারণও সবার জানা। এরপর বিজেপির কার্যকারিণী বৈঠকে কৈলাশ উপস্থিত হলেও সক্রিয় ছিলেন না।

কৈলাশ-ঘনিষ্ঠ কিশোর বর্মনকেও বাংলা থেকে অপসারিত
কৈলাশের বাংলাত্যাগের ইচ্ছাপ্রকাশের পর তাঁর অনুগামী নেতা কিশোর বর্মনকেও বাংলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিশোর বর্মন বিজেপির সহ সম্পাদক সংগঠন ছিলেন। অমিতাভ চক্রবর্তীর সহযোগী ছিলেন তিনি। তাঁকে ত্রিপুরায় পাঠিয়ে দেওয়া হয়েছে সম্প্রতি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাঁকে দিল্লিতে ডেকে এই নির্দেশ দেন।

মুকুল-ঘনিষ্ঠ নেতারা এবার সাইড হবেন বিজেপিতে
দিলীপ ঘোষকে এবার তলব করেছেন নাড্ডা। তাঁদের মধ্যে রবিবার এক প্রস্থ আলোচনা হয়েছে। সোমবারও আলোচনা হওয়ার কথা। দিলীপ ঘোষ যে বিজেপির সাংগঠনিক রদবদলে মুকুল-ঘনিষ্ঠ নেতাদের সাইড করার চেষ্টা করবেন, তা বলাই যায়। বিজেপির শীর্ষ নেতৃত্বও চাইছে না, কোনও মুকুল-অনুগামী বিজেপির পদে থাকুন।

বিতাড়িত না করলেও, অপসারিত করতে পারে বিজেপি
আর একথা স্পষ্ট করেই বলা যায়, মুকুল রায় প্রভাব খাটিয়ে বিজেপির রাজ্য কমিটিতে তাঁর অনুগামী নেতাদের বসিয়ে দিয়ে গিয়েছেন। এখন তাঁদের নিয়ে ঘোরতর চিন্তায় রয়েছে বিজেপি শিবির। বিজেপি তাঁদের দল থেকে বিতাড়িত না করলেও, পদ থেকে অপসারিত করতে পারে। এমনই চর্চা চলছে রাজ্য রাজনীতিতে।












Click it and Unblock the Notifications