'গোড়া কেটে দিয়ে আগায় জল ঢালছেন মমতা, তৃণমূলের সাংগঠনিক রদবদল নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের

'গোড়া কেটে দিয়ে আগায় জল ঢালছেন মমতা, তৃণমূলের সাংগঠনিক রদবদল নিয়ে কটাক্ষ দিলীপের

গোড়া কেটে দিয়ে আগায় জল ঢালছেন নেত্রী মমতা। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল নিয়ে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন সরকার বদলের সময় হয়ে এসেছে আর মমতা দল সাজাচ্ছেন। এতে কোনও লাভ হবে না। ভোট বাড়বে না তৃণমূলের এমনই অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

দিলীপের কটাক্ষ

দিলীপের কটাক্ষ

তৃণমূলের সাংগঠনিক রদবদলকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি কটাক্ষ করে বলেছেন গোড়া কেটে আগায় জল দিচ্ছেন মমতা। সরকার বদলের সময় হয়ে গিয়েছে। এখন রদবদল করে কোনও লাভ হবে না। এবার তৃণমূলকে বিদায় নিতে হবে।

দিল্লিতে বৈঠক বিজেপির

দিল্লিতে বৈঠক বিজেপির

দিল্লিতে ইতিমধ্যেই রাজ্যের ভোট প্রস্তুতির বৈঠক শুরু করে দিয়েছে বিজেপি। সেখানে রয়েছেন দিলীপ ঘোষ, রাহুল সিনহা সহ বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। সেখানে উত্তরবঙ্গে আসন বাড়ানো নিয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে রাজ্য নেতৃত্বের।

তৃণমূল থেকে বিজেপিতে

তৃণমূল থেকে বিজেপিতে

ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতা। মুকুল রায়, সব্যসাচী দত্ত, শোভন চট্টোপাধ্যায়রা। মুকুলের হাত ধরে একাধিক জেলা স্তরের তৃণমূল কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। তৃণমূল শিবিরে ভাঙন ধরিয়ে বিজেপির শক্তি বাড়িয়েছেন মুকুল।

পাখির চোখ বিধানসভা ভোট

পাখির চোখ বিধানসভা ভোট

বিজেপি এখন একুশের বিধানসভা ভোটকে পাখির চোখ করে এগোচ্ছে। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল একাধিক জায়গায় লোকসভা ভোটেই শক্তি বাড়িয়েছে বিজেপি। সেই বিজেপির দখল থেকে জঙ্গলমহল এবং উত্তরবঙ্গকে মুক্ত করতে সংগঠনে একাধিক রদবদল করেছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+