মুখ্যমন্ত্রী বলছেন ক্যালেন্ডারে ভুল! বাংলায় লকডাউন নিয়ে তির্যক মন্তব্য দিলীপের

মুখ্যমন্ত্রী বলছেন ক্যালেন্ডারে ভুল! বাংলায় লকডাউন নিয়ে তির্যক মন্তব্য দিলীপের

রাজনৈতিক লাভের জন্য লকডাউন করতে চাইলে লাভ হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি তিনবার ধরে লকডাউন ঘোষণা এতেই প্রমাণিত কোনও পরিকল্পনা নেই রাজ্য সরকারের। আবার নাকি বলছেন ক্যালেন্ডারে ভুল আছে। জানি না কার মাথায় কী আছে। যেভাবে রাজ্য চলছে, তাতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে।

তিনবার লকডাউনের ডেট চেঞ্জ

তিনবার লকডাউনের ডেট চেঞ্জ

দিলীপ ঘোষ এদিন তিনবার লকডাউনের ডেট চেঞ্জ হওয়া নিয়ে প্রশ্ন তোলেন। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতেই ছাড়েননি তিনি। বলেন, জানি না কেন এতবার চেঞ্জ করতে হল। আবার বলতে হল ক্যালেন্ডারে ভুল আছে। এসব কেন করছেন, কার মাথায় কী আছে তা জানি না।

লকডাউন মানতে চাননি মুখ্যমন্ত্রী!

লকডাউন মানতে চাননি মুখ্যমন্ত্রী!

বিজেপি রাজ্য সভাপতি মনে করেন, লকডাউন নিয়ে এ রাজ্যের প্রথম থেকেই বিভ্রান্তি ছিল। লকডাউন মানতে চাননি মুখ্যমন্ত্রী। তাই রাজ্যে লকডাউনের কোনও প্রভাব পড়েনি। গতানুগতিক লকডাউন হয়েছে। করোনা সংক্রমণ বেড়েছে। অন্য রাজ্যগুলি লকডাউন করে লাভ পেয়েছে দেখেই এখন লকডাউন করতে চাইছেন মুখ্যমন্ত্রী।

রাজনৈতিক লাভের জন্য লকডাউন

রাজনৈতিক লাভের জন্য লকডাউন

কিন্তু এখন যা পরিস্থিতি তাতে আর লকডাউন করে কিছু হবে না। আর যদি রাজনৈতিক লাভের জন্য তিনি লকডাউন করতে চান তাহলে কোনও লাভ হবে না। মানুষ এসবের ঠিক উত্তর দিয়ে দেবে। এভাবে লকডাউনের ডেট চেঞ্জ করে রাজনৈতিক ফায়দা তোলা যায় না, যাবেও না।

শেষে বলতে হল ক্যালেন্ডারে ভুল

শেষে বলতে হল ক্যালেন্ডারে ভুল

দিলীপ ঘোষ অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী কী করতে চাইছেন নিজেও জানেন না। আসলে ওনার মাথায় যখন যা আছে, তখন সেটা বলে দেন। ভাবেন না কী বলছেন, কী হবে। তা না হলে একটা সরকারকে লকডাউন তিনবার ধরে ঘোষণা করতে হয় নাকি বলতে হয় ক্যালেন্ডারে ভুল রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+