বিধানসভার পর লোকসভায়ও গিয়েছি! এবার দিদিমনির পাঠশালায়, সর্বদল বৈঠককে কটাক্ষ দিলীপের
বিধানসভার পর লোকসভায়ও গিয়েছি! এবার দিদিমনির পাঠশালায়, সর্বদল বৈঠককে কটাক্ষ দিলীপের
রাজ্যে করোনা মোকাবিলা নিয়ে সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেই বৈঠক কেন আরও আগে ডাকা হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি। এদিন সর্বদল বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে দিলীপ ঘোষের কটাক্ষ 'দিদিমনির পাঠশালা'য় যাচ্ছি।

সর্বদল বৈঠককে 'দিদিমনির পাঠশালা' বলে কটাক্ষ
এদিন সর্বদল বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, তিনি বিধানসভায় গিয়েছেন। গিয়েছেন লোকসভাতেও। এবার যাচ্ছেন 'দিদিমনির পাঠশালা'য়। এদিনের বৈঠকে দিলীপ ঘোষ ছাড়াও যোগ দেন জয়প্রকাশ মজুমদার ও মনোজ টিগ্গা।

বিজেপির ইস্যু নিয়ে দিলীপ ঘোষ
সর্বদল বৈঠকে বিজেপির ইস্যু কী, তাও জানিয়েছিলেন দিলীপ ঘোষ। সভায় যোগ দিতে যাওয়ার আগে তিনি বলেন, রাজ্যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে নানারকমের দুর্নীতি অভিযোগ উঠেছে। তৃণমূলের আত্মীয়রা টাকা পেয়েছেন। বিজেপির তরফে বিডিও অফিস থেকে তালিকা জোগাড়ের চেষ্টা করা হচ্ছে। এছাড়াও ত্রাণ বিলি করতে গিয়ে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন। সেইসবই এদিনের সর্বদলীয় বৈঠকে বিজেপির ইস্যু।

সোমবার দিলীপ ঘোষকে ফোন মমতা বন্দ্যোপাধ্যায়ের
বুধবারের সর্বদলীয় বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আমন্ত্রণ জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতাদের। এমনই আমন্ত্রণ জানানো হয় দিলীপ ঘোষকে। দুজনের মধ্যে প্রায় মিনিট তিনেক কথা হয়। সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার ব্যাপারে সম্মতি দেন দিলীপ ঘোষ।

তমোনাশ ঘোষের মৃত্যুতে রাজ্যকে তোপ
সর্বদলীয় বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে দিলীপ ঘোষ তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের মৃত্যুতে শোকপ্রকাশ করেন। সঙ্গে বলেন, তিনি ১ মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাজ্য সরকার ভিআইপিদের সুষ্ঠু চিকিৎসারক ব্যবস্থা করতে পারছে নাষ এটাও ব্যর্থতা, তোপ দাগেন দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications