কেন্দ্রের মোদী সরকার টাকা নিয়ে বসে রয়েছেন, মমতাকে দিল্লিতে যাওয়ার ‘পরামর্শ’ দিলীপের
মোদী সরকার টাকা নিয়ে বসে রয়েছেন, মমতাকে দিল্লিতে যাওয়ার ‘পরামর্শ’ দিলীপের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার নয়া পরামর্শ দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, কেন্দ্রের মোদীর সরকার টাকা নিয়ে বসে আছে। ডাকলে যান না মমতাই। তাই পাওনা টাকাও পান না। দিলীপের সাফ কথা কেন্দ্র কখনই রাজ্যকে বঞ্চনা করে না। বরং হিসেব দেওয়ার ভয়ে কেন্দ্রের ডাকে সাড়া দেন না মমতাই।

চিঠি পাঠিয়েছেন লোক দেখানো
মুখ্যমন্ত্রী হাওড়ায় দলীয় কর্মীদের নিয়ে প্রতঃভ্রমণে বেরিয়েছিলেন। গোলমহলে প্রাতঃভ্রমণে বেরিয়ে তাঁর দাবি, কেন্দ্র যখন বাংলার মুখ্যমন্ত্রীকে ডাকেন তখন তিনি যান না। উনি কেন্দ্রকে চিঠি পাঠিয়েছেন লোক দেখানোর জন্য। আসলে হিসেব দেওয়ার ভয়ে তিনি কেন্দ্রের ডাকে সাড়া দেন না। ফলে পাওনাও পান না।

প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে না মোদী সরকার
দিলীপ ঘোষের অ্ভিযোগ, আমাদের সরকার কাউকেই প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তথা বাংলাকেও বঞ্চিত করবেন না। এ জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই দায়ী। কেননা এই সরকারের কোনও কাজই স্বচ্ছ নয়। কোনও কাজেরই কাগজপত্র তৈরি নয়। এখন ভোটের আগে চিঠি দিয়ে শুধু প্রচারে ফায়দা তোলার চেষ্টা চালাচ্ছেন।

বেশিরভাগই খরচ করতে পারে না রাজ্য
তিনি পাল্টা অভিযোগ করেন, আমাদের সরকার যে টাকা দেয়, সেই টাকারবেশিরভাগই খরচ করতে পারে না রাজ্য। তা ফিরে চলে যায় আবার। সেফটি-সিকিউরিটির ফান্ডই খরচ করতে পারেনি। রাজ্য কোনমুখে প্রাপ্য অধিকারের কথা বলে। দিলীপের চ্যালেঞ্জ- হিসেব দিন মমতা, কড়ায় গন্ডায় শোধ দেওয়া হবে পাওনা।

মমতার অভিযোগ খণ্ডন
উল্লেখ্য, এই হিসেব নিয়ে বাবুল সুপ্রিয় দিলীপ ঘোষকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন। নথিপত্র দেখিয়ে তিনি মমতার অভিযোগ খণ্ডন করেন। আরও নথিপত্র তিনি জোগাড় করছেন, তাঁর দৃঢ় বিশ্বাস তিনি প্রমাণ করে দিতে পারবেন, মমতার অভিযোগের কোনও সারবত্তা নেই।












Click it and Unblock the Notifications