ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির অভিযোগে স্বীকৃতি হাইকোর্টের! দোষীরা শাস্তি পাবেন, প্রতিক্রিয়া দিলীপের
ভোট পরবর্তী হিংসা নিয়ে মামলায় হাইকোর্টের ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চের (larger bench) রায়ে ধাক্কা রাজ্য সরকারের। এদিন রায়ে বলা হয়েছে, খুন ধর্ষণের মতো মামলায় তদন্ত করবে সিবিআই (cbi)। আর কম গুরুত্বপূর্ণ লুট, বাড়িতে হা
ভোট পরবর্তী হিংসা নিয়ে মামলায় হাইকোর্টের ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চের (larger bench) রায়ে ধাক্কা রাজ্য সরকারের। এদিন রায়ে বলা হয়েছে, খুন ধর্ষণের মতো মামলায় তদন্ত করবে সিবিআই (cbi)। আর কম গুরুত্বপূর্ণ লুট, বাড়িতে হামলার মতো ঘটনায় তদন্ত করবে সিট। এদিনের রায়কে স্বাগত জানিয়ে বিজেপির (bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh) বলেছেন, আদালত বিজেপির অভিযোগকে মান্যতা দিয়েছে।

টানা অভিযোগ করে এসেছে বিজেপি
২ মে ভোটের ফল বেরনোর দিন থেকে রাজ্যে বিরোধী বিশেষ করে বিজেপি নেতা কর্মী সমর্থকদের ওপরে হামলার অভিযোগ করে আসছিল বিজেপি। বিজেপি নেতাদের ওপরে হামলা, খুন, ধর্ষণের মতো অভিযোগ দায়ের হয়েছে অনেক। তবে অভিযোগ ছিল প্রশাসন অভিযোগ নিতে চায়নি। রাজ্যের মানবাধিকার কমিশনের কাছে কোনও অভিযোগ দায়ের না হলেও, জাতীয় মানবাধিকার কমিশনের কাছে এব্যাপারে অনেকগুলি অভিযোগ দায়ের হয়। অভিযোগের জেরে রাজ্যপাল কখনও কোচবিহারে আবার কখনও নন্দীগ্রামে ছুটে গিয়েছেন। মুখ্যসচিব এবং ডিজিকে ডেকে কথাও বলেছেন তিনি।

হাইকোর্টে ধাক্কা মমতার সরকারের
অভিযোগের জেরে হাইকোটের বৃহত্তর বেঞ্চের তরফে জাতীয় মানবাধিকার কমিশনকে কমিটি তৈরি করে রিপোর্ট জমা দিতে বলা হয়। সেই অনুযায়ী কাজও হয়। এদিন হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের তরফে নির্দেশ দিয়ে বলা হয়েছে, হাইকোর্টের তত্ত্বাবধানে ভোট পরবর্তী হিংসায় খুন-ধর্ষণের মতো অভিযোগের ক্ষেত্রে তদন্ত করবে সিবিআই। অন্যদিকে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে তিন সদস্যের সিট লুট, অগ্নিসংযোগ, হামলার মতো কম গুরুত্বপূর্ণ অভিযোগের তদন্ত করবে। এই তদন্তের অন্তর্বর্তী রিপোর্ট ৬ সপ্তাহের মধ্যে জমা দিতে নির্দেষ দেওয়া হয়েছে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের তরফে।

অভিযোগের মান্যতা দিয়েছে আদালত
এদিন হাইকোর্টের রায় প্রসঙ্গে খড়গপুরে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, আদালত অভিযোগের মান্যতা দিয়েছে। রাজ্যের বাস্তব পরিস্থিতি তুলে ধরেছে আদালত। এব্যাপারে তিনি লজ্জিত এবং দুঃথিত বলেও মন্তব্য করেন তিনি। রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা ক্ষতবিক্ষত বলেও মন্তব্য করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল বিষয়টি নিয়ে মিথ্যা কথা বলেছে বলেও অভিযোগ করেন তিনি। এদিনের রায়ে আদালতের ওপরে মানুষের বিশ্বাস ফিরবে এবং দোষীরা শাস্তি পাবেন বলেই মনে করেন তিনি।

পুলিশের সামনেই এখনও হুমকি
এদিন দিলীপ ঘোষ অভিযোগ করেন পুলিশের সামনেই এখনও হুমকি চলছে। নির্বাচনের পল বেরনোর পরে রাজ্য থেকে ৭০ থেকে ৮০ হাজার মানুষ পালিয়ে গিয়েছিলেন, হামলার ভয়ে। এখনও কয়েক হাজার মানুষ রাজ্যের বাইরে রয়েছেন বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, বুধবার তিনি দাঁতনে গিয়ে দেখেছেন, বহু মানুষকে জমিতে চাষ করতে দেওয়া হচ্ছে না। পুলিশের সামনেই হামলা লুটের ঘটনা চলছে বলে অভিযোগ করেছেন তিনি।

গরিব মানুষকে ভিখারি বানিয়েছেন মমতা
নাম বদলে মাদার ডেয়ারিকে বাংলা ডেয়ারি করা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, লুটে খেয়ে নিয়েছেন। মেট্রো ডেয়ারি কোথায় গেল। এবার তো ওটাকেও খাবেন। তিনি বলেন, গরিব মানুষকে ভিখারি বানিয়েছেন মমতা। ৫০০ টাকার জন্য চাপাচাপি করে মরে যাচ্ছে। তিনি বলেন প্রশাসন কাকে বলে মোদী দেখিয়ে দিয়েছেন। কৃষকদের জন্য টাকা ঠিক সময়ে ব্যাঙ্কে পৌঁছে যাচ্ছে। তিনি বলেন, হাজার হাজার মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে ৫০০ টাকা দেওয়া হবে বলে।
আফগানিস্তানে বাঙালি আটকে রয়েছেন, এমন কথার উত্তর দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেছেন, বাঙালি নয়, বহু ভারতীয় সেখানে আটকে রয়েছেন। মোদীজিই সবাইকে উদ্ধার করবেন। মোদীজি লিবিয়া থেকে মানুষকে উদ্ধার করেছেন। লকডাউনের সময় ৭০ লক্ষ মানুষকে বাড়িতে পৌঁছে দিয়েছেন। কটাক্ষ করে তিনি বলেন, দিদির ওপরে ভরসা করলে কপালে তালিবানের গুটি জুটবে।

রায় অভূতপূর্ব, বলছেন অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারকরা
হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের রায়কে অভূতপূর্ব বলে বর্ণনা করেছেন রাজ্যের অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা। তারা বলেছেন, রাজ্যে যে ভোট পরবর্তী হিংসা হয়েছে, তা এই রায়েই প্রমাণিত। তবে এক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করেছেন, আইএএস এবং আইপিএসদের একাংশ, এমনটাই বলছেন তাঁরা। বিষয়টিতে রাজ্য সরকারের ব্যর্থতা বলে বর্ণনা করার পাশাপাশি প্রশাসন এবং রাজ্য মানবাধিকার কমিশনের ব্যর্থতা বলেও অভিযোগ করেছেন তাঁরা।












Click it and Unblock the Notifications