তৃণমূলের পতন অবশ্যম্ভাবী, রাজ্যপালকে কালো পতাকা প্রসঙ্গে আক্রমণ দিলীপের
সাংবিধানিক প্রধানকে যারা বিরোধী ভাবে তাদের পতন অবশ্যম্ভাবী। বুধবার মুর্শিদাবাদ জেলার ডোমকল এলাকায় রাজ্যপাল জগদীশ ধনকরকে কালো পতাকা দেখানো নিয়ে এই ভাবেই তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেন বিজেপির রাজ্য সভা
সাংবিধানিক প্রধানকে যারা বিরোধী ভাবে তাদের পতন অবশ্যম্ভাবী। বুধবার মুর্শিদাবাদ জেলার ডোমকল এলাকায় রাজ্যপাল জগদীশ ধনকরকে কালো পতাকা দেখানো নিয়ে এই ভাবেই তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

বুধবার খড়গপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিজেপি র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, " এ তো বিনাশ কালে বিপরীত বুদ্ধি। এত দিন ওরা, নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রী মুখে বলছিল। সাংবিধানিক প্রধানের সমালোচনা করছিল। এটা ওদের হেরে যাওয়ার লক্ষণ।
আগে বুলবুলের সময়ে ত্রাণ নিয়ে যাওয়া র সময়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীকে কালো পতাকা দেখানো হয়েছে। রাজ্যপালের সঙ্গে এখন তাই হচ্ছে। এরা (তৃণমূল কংগ্রেস) সব কিছু সত্যকে লুকোতে চাইছে। এই ভাবে সত্য চাপা দিয়ে রাখা যায় না। রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান। তাঁকে কালো পতাকা দেখানো মানে গণতন্ত্রকে আঘাত করা, অসম্মান করা। এদের পতন অবশ্যম্ভাবী।"












Click it and Unblock the Notifications