মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক ইস্যুতে তোপ দিলীপ ঘোষের

মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক ইস্যুতে তোপ দিলীপ ঘোষের

দিদিমনি যখন যেমন তখন তেমন। লোকসভা নির্বাচনের আগে তিনি বিরোধী ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। ভোটের ফলের পর তার সেই বিরোধী ঐক্য গড়ার নেশা কেটে গিয়েছে। রাস্তায় নেমে তিনি বুঝেছেন যে দেশের মানুষ মোদীর সঙ্গে আছেন। তাই কংগ্রেসের ডাকা সভায় তিনি দিল্লি যেতে চাইছেন না।

মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক ইস্যুতে তোপ দিলীপ ঘোষের

বৃহস্পতিবার ঝাড়গ্রামে এসে এই কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ্যায় জানিয়েছেন যে গতকাল বামফ্রন্টেরডাকা বনধে সমর্থন করে কংগ্রেস রাজ্যেরবিভিন্ন জায়গাতে তান্ডব চালিয়েছে। তার প্রতিবাদে তিনি কংগ্রেসের ডাকা বৈঠকে যাচ্ছেন না।

এই দিন ঝাড়গ্রাম শহরে নাগরিকত্ব আইনের সমর্থনে একটি মিছিল করে সভা করে বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তিনি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে বলেন যে মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে ভুল বোঝাচ্ছেন। কিন্তু মানুষ বোকা নয়।

এই সঙ্গে মুখ্যমন্ত্রীকে তার পরামর্শ, মানুষকে ভুল বোঝানো বন্ধ করে তার উচিত রাজধর্ম পালন করা। আইন শৃঙ্খলার দিকে নজর দেওয়া। সম্প্রতি রাজ্যেরবিভিন্ন জায়গাতে যে গনধর্ষনের ঘটনা ঘটেছে তা হায়দ্রাবাদ ঘটনাকেও হার মানায়।

রাজ্যপাল জগদীপ ধনকর যে সর্বদল বৈঠক ডেকেছেন তা নিয়েও তৃণমূল কংগ্রেসকে বিঁধেছেন তিনি। বলেন, রাজ্যপাল সৌজন্য দেখালেও তাঁকে যে ভাবে তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী অপমান করেছেন তার পর এই বৈঠকে যাওয়ার মুখ নেই তাদের।

এই সঙ্গে দিলীপ ঘোষ বলেন যে তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস সহ অন্যান্য সব রাজনৈতিক দলগুলি জঙ্গলমহলের আদিবাসী, ভূমিজ, কুড়মি সম্প্রদায়ের মানুষদের এনআরসি এবং সিএএ নিয়ে ভুল বোঝাচ্ছে।

বৃহস্পতিবার নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে বিজেপির অভিনন্দন যাত্রা হয় ঝাড়গ্রামে। এদিন ঝাড়গ্রাম শহরের সারদা বিদ্যাপীঠ স্কুলের মোড় থেকে শুরু হয় বিজেপির অভিনন্দন যাত্রা, শেষ হয় ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড়ে। অভিনন্দন যাত্রা শেষে সুভাষ পার্কের মোড়ে সভা করেন দিলীপ ঘোষ। অভিনন্দন যাত্রায় দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু , বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার, ঝাড়গ্রামে বিজেপি সাংসদ কুণার হেমব্রাম এছাড়াও বিজেপির একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন।

এদিনের সভায় দিলীপ ঘোষ বলেন , এখানকার জঙ্গলমহলের সাঁওতাল, ভূমিজ, আদিবাসী, কুড়মি এদেরকে ভয় বোঝানো হচ্ছে। বলা হচ্ছে এখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। আমি দিলীপ ঘোষ বলছি, আমি জঙ্গলমহলের ছেলে যতদিন বিজেপি আছে মোদি আছে ততদিন কারো বাপের সাধ্য নেই তোমাদের গায়ে হাত দেওয়ার মতো। সারা ভারতবর্ষের দলিত সমাজ উপজাতি সমাজ ভারতীয় জনতা পার্টি কে জিতিয়েছে। আমাদের পশ্চিমবাংলায় দুটো আদিবাসী রিজাভ সিট আছে ঝাড়গ্রাম আর আলিপুরদুয়ার। এছাড়াও আরো একজন আদিবাসী নেতা রয়েছেন খগেন মুর্মু তিনি মালদা জেনারেল সিট থেকে জিতেছেন। তিনজন আদিবাসী নেতাকে আমরা পশ্চিমবাংলা থেকে দিল্লি পাঠিয়েছি। কারণ আদিবাসী সমাজ থেকে শুরু করে সারা পশ্চিমবাংলার সমাজ আমাদের বিশ্বাস করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+