দিল্লির ৪-৫ ডিগ্রি তাপমাত্রাতেও মরছে না শাহিনবাগের প্রতিবাদকারীরা, বেফাঁস দিলীপ
আবার কু-কথার জালে জড়ালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কদিন আগে গুলি করে মারার নিদান দিয়েছিলেন। এবার তিনি শাহিনবাগের বিক্ষোভকারীদের মৃত্যু কামনা করলেন।
আবার কু-কথার জালে জড়ালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কদিন আগে গুলি করে মারার নিদান দিয়েছিলেন। এবার তিনি শাহিনবাগের বিক্ষোভকারীদের মৃত্যু কামনা করলেন। মঙ্গলবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে গিয়ে ফের বেফাঁস মন্তব্য করে বসেন। তিনি বলেন, দিল্লির ৪-৫ ডিগ্রি তাপমাত্রায় রাস্তায় বসেও কেউ মারা যাচ্ছে না!

দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন নোটবন্দির সময় লাইনে দাঁড়িয়ে কত মানুষ নাকি মারা গিয়েছেন। তখন টাকা তোলার লাইনে দাঁড়িয়ে লোক মারা গেল, এখন দিল্লির ৪-৫ ডিগ্রি তাপমাত্রা রাস্তায় বসে ধরনা দিচ্ছেন সিএএ-প্রতিবাদকারীরা। কই কোনও নারী-শিশু তো মারা যাচ্ছে না!
সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি বলেন, আমাকে অবাক করেছে এই ঘটনা। কারণ নোটবন্দির সময় নাকি তিন-চার ঘণ্টার লাইনে দাঁড়িয়ে মানুষ মারা গিয়েছিল। এখন দিনেরপ পর দিন রাতের পর রাত বিক্ষোভেও কেউ মারা যায়নি! কোন অমৃত আছে ওঁদের কাছে! আমার সন্দেহ হয়। কোন উদ্দীপনা কাজ করছে ওদের মধ্যে!
দিলীপ বলেন, কেউ কেউ আবার বলছে, ওঁদের দৈনিক ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। এটা ঠিক হতে পারে আবার নাও হতে পারে। কিন্তু ওঁরা যেভাবে দিনের পর দিন বিক্ষোক্ষ দেখাচ্ছে ৪-৫ ডিগ্রি তাপমাত্রায়, তাতে আমার অবাক লাগছে! উল্লেখ্য, শাহিনবাগের আন্দোলন প্রায় একমাস হতে চলল।












Click it and Unblock the Notifications