ধনেখালির গ্রামে বসে চোখের জল মুছেও দেশদ্রোহী প্রজ্ঞার কঠোর শাস্তি চাইছেন মা
ধনেখালির গ্রামে বসে চোখের জল মুছেও জঙ্গি আয়েশার কঠোর শাস্তির দাবি মায়ের
সাধারণ কলেজ পড়ুয়া মেয়ে কি করে জঙ্গি সংস্পর্শে এল তা ভেবেই পাচ্ছেন না ধনেখালির কেশবপুরের বাসিন্দারা। এদিকে গত শুক্রবার ভান্ডারহাটির এই কেশবপুরের এক 'সাধারণ’ মেয়েকেই জঙ্গিযোগে বাংলাদেশে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইমের আধিকারিকেরা। অভিযোগ, জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের মহিলা শাখার সক্রিয় সদস্য হিসাবে কাজ করত আয়েশা জান্নাত মোহনা ওরফে প্রজ্ঞা দেবনাথ। বর্তমানে তার উপযুক্ত শাস্তির দাবি করেন তার গ্রামের বাসিন্দা সহ তার মা-বাবাও।

ওইদিন বাংলাদেশের রাজধানী ঢাকার সদরঘাট থেকে তাকে গ্রেফতার করা হয় বলে খবর। তারপর থেকে বাংলাদেশ পুলিশের হেফাজতেই রয়েছে সে। জানা গিয়েছে গত চার বছর ধরে সে একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল প্রজ্ঞা। দলে নতুন সদস্য নিয়োগের দায়িত্বও ছিল ধনেখালির এই লাজুক মেয়েটির উপরেই। এর আগে সংস্কৃত নিয়ে ধনিয়াখালি কলেজে পড়ছিল ২৫ বছরের প্রজ্ঞা। দুর্গাপূজোর ঠিক আগে ২০১৬ সালের ২৪ সেপ্টেম্বর মেয়ে ঘর ছাড়ে বলে জানান তার মা গীত দেবনাথ। বাড়ি থেকে বেরনোর সময় কলকাতা যাবে বলে বেরোয় সে। তার পর থেকেই বেপাত্তা। পরে বাংলাদেশে তার ধর্মান্তরিত হওয়ার কথা শোনা যায়।
এদিকে উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই বেশ কয়েকটি অবস্থাপন্ন পরিবার থেকে মেয়ের বিয়ের প্রস্তাব এসেছিল বলেও জানান প্রজ্ঞার মা গীতা দেবনাথ। কিন্তু দরিদ্র পরিবারের বাবা-মা চেয়েছিলেন মেয়ে আরও পড়াশোনা করুক। কিন্তু কোথা থেকে কি ভাবে তার মধ্যে জেহাদি চিন্তার চারাগাছ জন্মনিল তা ভেবেই কূলকিনারা পাচ্ছেন না কেশবপুর কালীবাড়ি গ্রামের বাসিন্দা প্রদীপ দেবনাথ ও তাঁর স্ত্রী গীতা। মেয়ের কর্মকাণ্ডের কথা ভেবে কার্যত বাকরুদ্ধ হয়ে গেছেন ভান্ডারহাটির নিম্নবিত্ত এই বাঙালী পরিবার। চোখের জল মুছে বর্তমানে আইন মেনে মেয়ের কঠিন শাস্তিও চাইছেন গীতা। একই কথা বলছেন প্রজ্ঞার বাবাও।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications