বাংলায় আরও এক নক্ষত্র পতন, প্রয়াত ডিজাইনার শর্বরী দত্ত
বাংলায় আরও এক নক্ষত্রপতন। প্রয়াত ডিজাইনার শর্বরী দত্ত। বৃহস্পতিবার মধ্যরাতে তাঁর বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। ৬৩ বছর বয়সে তাঁর এই প্রয়াণে ফের বাংলাকর বুকে শোকের ছায়া।

শুধু যে পশ্চিমবঙ্গ তা নয়, দেশ বিদেশের তাবড় ব্যক্তিত্বদের সাজ পোশাকের নক্সা তৈরি করে দিয়েছেন শর্বরী দত্ত। টলিউডের নামীদামী ব্যক্তিত্বের সঙ্গে তিনি একাধিকবার কাজ করেছেন। এমনকি বচ্চন পরিবারের ফ্যাশনে স্টেটমেন্টও শর্বরী দত্তের কাজ দেখা গিয়েছে।
এদিকে, জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১২:১৫ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতায় শর্বরী দত্তের বাসভবনের শৌচালয় থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। তার আগে , গতকাল সকাল থেকেই পোন করে তাঁকে পাওয়া যায়নি বলে জানানো হয়েছে পরিবারের সূত্রে। এককালের জনপ্রিয় কবি অজিত দত্তের কন্যা শর্বরীর প্রয়াণে শোকাহত তাঁর শুভানুধ্যায়ীরা।












Click it and Unblock the Notifications