নিম্নচাপের জেরে সাগর এখন উত্তাল! ‘আম্ফানে’র আগমনী বার্তায় আবহাওয়ার পূর্বাভাস

অসম থেকে বিহার হয়ে উত্তরপ্রপদেশ পর্যন্ত বিস্তৃত ঠিল নিম্নচাপ। তার উপর বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত ক্রমেই নিম্নচাপে রূপান্তরিত হয়েছে।

অসম থেকে বিহার হয়ে উত্তরপ্রপদেশ পর্যন্ত বিস্তৃত ঠিল নিম্নচাপ। তার উপর বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত ক্রমেই নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। আবহিবদরা জানিয়েছেন, ওই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। তারপরই সেই ঘূর্ণিঝড় 'আম্ফান' নাম নিয়ে তাণ্ডব চালাতে পারে বঙ্গোপসাগরে।

আন্দামান সাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে

আন্দামান সাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে

প্রাক-বর্ষার মরশুম এখনও শুরু হয়নি। মাঝ বৈশাখেই সাগরে উঁকি দিয়েছে ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে জমাট বাঁধা নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে তাণ্ডব লীলার পর কোন দিকে ধাবিত হবে, তা নিয়েই এখন প্রতীক্ষা। আবহবিদরা জানিয়েছেন, এখন পর্যন্ত সম্ভাবনা আন্দামান সাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে মায়ানমারের দিকে ধেয়ে যেতে পারে।

আকাশের মুখ ভার থাকবে, জানিয়েছে হাওয়া অফিস

আকাশের মুখ ভার থাকবে, জানিয়েছে হাওয়া অফিস

তবে নিম্নচাপের জেরে সাগর ক্রমশ উত্তাল হচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গসহ আন্দামান, মায়ানমার, বাংলাদেশ উপকূলে ফুঁসছে সমুদ্র। ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ায় আপাতত ২ মে পর্যন্ত আকাশের মুখ ভার থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে। এবং বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও।

নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে দুর্যোগ আরও বাড়বে

নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে দুর্যোগ আরও বাড়বে

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহকাল ধরে আকাশের মুখভার হয়ে আছে। এমন ধারাই আপাতত চলবে। এখনও চারদিন মেধ-বৃষ্টির সঙ্গে রোদের খেলা চলবে। এরপর যদি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে দুর্যোগ আরও বাড়বে। রাজ্যের দু-প্রান্তে দু-টি নিম্নচাপের কারণে জলীয় বাষ্প ঢুকেই বিপত্তি ঘটাচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

মরসুমের প্রথম সাইক্লোন এপ্রিলেই!

মরসুমের প্রথম সাইক্লোন এপ্রিলেই!

শীঘ্রই বঙ্গোপসাগরে এই মরসুমের প্রথম সাইক্লোন তৈরি হতে চলেছে বলে জানিয়েছিল হাওয়া অফিস। জানানো হয়েছিল ২৭ এপ্রিল আন্দামান সাগরের উপর এই ঘূর্ণাবর্ত তৈরি হবে। পরদিন ২৮ এপ্রিল একই অঞ্চলে থেকে তা শক্তি সঞ্চয় করবে। ২৯ এপ্রিল ওই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এখন পর্যন্ত সেইসব হয়েছে। এখন দেখার ৩০ এপ্রিল গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় কি না।

মরসুমের প্রথম ঝড় সর্বদাই ভয়ঙ্কর

মরসুমের প্রথম ঝড় সর্বদাই ভয়ঙ্কর

মরসুমের প্রথম ঝড় সমুদ্রের সমস্ত তাপ সম্ভাবনাকে হ্রাস করে এবং তাই প্রচন্ড শক্তিশালী হয়ে মারাত্মক ও বিধ্বংসী রূপ নিতে পারে। এমন বেশ কিছু ঝড়ের ট্র্যাক রেকর্ড রয়েছে। এই ঝড় পূর্বাভাস, তীব্রতা, ট্র্যাক, গতি এবং সময়সীমা বোঝা খুব মুশকিল হয়। তাই এই ঘূর্ণিঝড়ের মোকাবিলা করার জন্য আগমা সঠিক পদক্ষেপ এবং সতর্কতা অবলম্বন করা উচিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+