পুজো কাটলেও পিছু ছাড়ল না বৃষ্টি, দুর্যোগ চলবে আরও দু'দিন

মঙ্গলবার ছিল দশমী। পুজোয় তেমন বৃষ্টির দাপট না থাকলেও দশমী কাটতেই বুধবার শুরু হয়েছে বৃষ্টির দাপট।

মঙ্গলবার ছিল দশমী। পুজোয় তেমন বৃষ্টির দাপট না থাকলেও দশমী কাটতেই বুধবার শুরু হয়েছে বৃষ্টির দাপট। টানা দু'ঘন্টার বৃষ্টিতে ভাসল মহানগরীর অধিকাংশ এলাকা। শুধু কলকাতাই নয়, কলকাতার পার্শ্ববর্তী জেলাতেও বুধবার ভোররাত থেকে বৃষ্টি শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

খারাপ আবহাওয়া আরও ৪৮ ঘণ্টা

খারাপ আবহাওয়া আরও ৪৮ ঘণ্টা

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ৪৮ ঘণ্টা এই পূর্বাভাস জারি থাকবে। তবে হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টির কথা জানিয়েছে হওয়া হওয়া অফিস। দক্ষিণ বঙ্গের জেলা গুলোয় বজ্রবিদ্দুৎ সহ বৃষ্টি হতে পারে। মূলত ওড়িশা সংলগ্ন এলাকা ও উত্তরবঙ্গে জোড়া ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। এর জেরেই এই বৃষ্টি।

সকাল থেকেই বৃষ্টি

সকাল থেকেই বৃষ্টি

এদিন সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। পরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয় বিক্ষিপ্ত বৃষ্টি। কোথাও কোথাও বৃষ্টি শুরু হয়েছে ভোররাত থেকে। তারা দু'ঘণ্টা বৃষ্টিতে নাকাল শহরবাসী শহরের অধিকাংশ জায়গাতেই প্রায় হাঁটু জল।

নানা জায়গায় যানজট

নানা জায়গায় যানজট

এছাড়াও অত্যধিক বৃষ্টির জেরে রাস্তায় যানজট দেখা গিয়েছে। যেহেতু গতকালই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শেষ দিন ছিল। গতকাল বেশকিছু পুজোর বিসর্জন হলেও বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার এ ও বেশকিছু পুজোর বিসর্জন রয়েছে সে কারণে কোথাও কোথাও একটা ব্যস্ততাও থেকে যায়।

প্রতিমা নিরঞ্জনে ব্যস্ততা

প্রতিমা নিরঞ্জনে ব্যস্ততা

অন্যদিকে যারা গতকাল প্রতিমা বিসর্জন করেননি, তারা আজকে নিরঞ্জনের উদ্দেশ্যে গঙ্গার পাড়ে রওনা দিতে শুরু করেন। এছাড়াও আগামী ১১ তারিখে রেড রোডের কার্নিভাল উপলক্ষে প্রস্তুতি চলছে বৃষ্টির কারণে তাও সমস্যার সম্মুখীন হয়েছে।

বৃষ্টি হচ্ছে জেলায় জেলায়

বৃষ্টি হচ্ছে জেলায় জেলায়

একটি উত্তর-দক্ষিণ অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত রয়েছে। তার জন্য সকাল থেকে দুই চব্বিশ পরগনা ,কলকাতা ,হাওড়া, হুগলি ,পূর্ব মেদিনীপুর, নদিয়াতে বেশি বৃষ্টি হচ্ছে। এই অক্ষরেখা আগামীকাল অনেকটা বাংলাদেশের দিকে সরে যাবে। আগামীকাল বৃষ্টি হবে কিন্তু পরিমাণ কমবে। পরশুদিন থেকে আমাদের দক্ষিণবঙ্গে অনেকটাই বৃষ্টি কমে যাবে।

কমছে প্রভাব

কমছে প্রভাব

আজ থেকে মৌসুমী বায়ু যে প্রভাব অনেকটাই কমে গেছে, দুই থেকে তিন দিনের মধ্যে বর্ষা পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে বঙ্গ থেকে। ১১ তারিখ দুর্গাপুজো কার্নিভালে সময় বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই। ৪৮ ঘণ্টা পর থেকে কলকাতার আকাশ মূলত পরিষ্কারই থাকবে। দিনের তাপমাত্রা ৩১ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও রাতের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+