নৌকাডুবি কেড়েছে প্রাণ, পুজোর আগে মাথায় হাত মায়াচরের বাসিন্দাদের
কী করে পুজোর আয়োজন করা হবে সেটা বুঝতে পারছে না মায়াচর সর্বজনীন দুর্গা পূজা কমিটির সদস্যরা । মহাপঞ্চমীর দিন পাওয়া গেছে কার্তিক সামন্তর মৃতদেহ ।
কী করে পুজোর আয়োজন করা হবে সেটা বুঝতে পারছে না মায়াচর সর্বজনীন দুর্গা পূজা কমিটির সদস্যরা । মহাপঞ্চমীর দিন পাওয়া গেছে কার্তিক সামন্তর মৃতদেহ । সোমবার সকালে মায়াচর থেকে দনিপুর যাওয়ার সময় যে নৌকা উলটে যায় তার যাত্রী ছিলেন তিনি । এই নৌকার আটত্রিশ জন যাত্রী কে আগেই উদ্ধার করা হয় । নিখোঁজ ছিলেন কার্তিক । তার বাড়ি মায়াচর । তার বাড়ির কাছেই সার্বজনীন দুর্গা পুজো হয় ।

এদিন সকালে তার দেহ উদ্ধার করা হতেই শোকের ছায়া এলাকায়। স্বামী যে আর নেই তা বিশ্বাস করতে পারছেন না স্ত্রী চন্দনা। গ্রামের পুজো কমিটির সভাপতি শংকর মাইতি বলেন কার্তিক মৃত্যুর খবর পাওয়ার পর সব কিছু গন্ডগোল হয়ে গেল । পুজো পুজো র আগে এই মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারছি না। এই নৌকাডুবির ঘটনার পর এই নৌকার মালিক লক্ষ্মণ পাল ও তার সাকরেদকে গ্রেফতার করা হয়েছে ।












Click it and Unblock the Notifications