ছয়মাস পর্যন্ত একাদশ শ্রেণির উত্তরপত্র নষ্ট করা যাবে না, নির্দেশিকা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের
জুলাই মাসের শেষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে। এমনটাই নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মোতাবেক ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মাধ্যমিক পর্ষদ। গত কয়েকদিন আগেই
জুলাই মাসের শেষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে। এমনটাই নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মোতাবেক ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মাধ্যমিক পর্ষদ। গত কয়েকদিন আগেই কীসের ভিত্তিতে জীবনের এই দুই বড় পরীক্ষার নম্বরের মূল্যায়ন হবে সেই ফর্মুলা প্রকাশ করা হয়েছে।
তবে এই ফর্মুলাতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হলে স্কুলগুলির উপর অনেকটাই নির্ভর করতে পর্ষদ এবং সংসদ। আর এখানেই নম্বরের গরমিল হতে পারে বলে আশঙ্কা।

ছয় মাস রাখতে হবে বার্ষিক পরীক্ষার খাতা
২০১৯ সালের মাধ্যমিকের ফলাফলের চারটি সর্বোচ্চ নম্বরের যোগফল, একাদশ শ্রেনির বার্ষিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে হবে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল। যাদের প্র্যাকটিকাল আছে তাঁদের আরও ২০ নম্বর। অর্থাৎ ৬০-৪০ নম্বরের ভিত্তিতে হবে তৈরি হবে ফলাফল। আর এই একাদশ শ্রেনির নম্বরের ক্ষেত্রেই গরমিল হওয়ার আশঙ্কা করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। তাঁরা মনে করছে, অনেক স্কুলই বেশি নম্বর পাওয়ার ক্ষেত্রে একাদশে বার্ষিক পরীক্ষা বাড়তি দিতে বসাতে পারে। আর সেই কারণে সমস্ত স্কুলগুলিকে কড়া নির্দেশ পাঠাল সংসদ। সেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী ছয়মাস পর্যন্ত রাখতে হবে একাদশ শ্রেনির বার্ষিক পরীক্ষার খাতা।

রাখতে বলা হয়েছে রেজিস্টারও
শুধু খাতা রাখলে চলবে না। ফলাফলের রেজিস্টারও স্কুলের মধ্যে রাখতে হবে। কোনও ভাবে যদি গরমিল মনে হয় তাহলে স্কুলে গিয়ে সমস্ত প্রামাণ্য নথি পরীক্ষা করা হবে বলে সংসদের তরফে জানানো হয়েছে। ফলাফল নিয়ে কোনও রকম বৈষম্য কিংবা গরমিল সহ্য করা হবে না বলে স্কুলগুলিকে কড়া ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আর গরমিল পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ফলাফলের তথ্য দেওয়ার সময়সীমা বাড়ল
আগামী ২১ তারিখ থেকে একটি ওয়েবসাইট খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছিল পর্ষদ এবং সংদের তরফে। সেখানে স্কুলগুলিকে নবম এবং দশম শ্রেনির নম্বর একদিকে তুলতে হবে অন্যদিকে একাদশের বার্ষিক পরীক্ষার নম্বরও তুলতে হবে। আর টা করতে গিয়ে প্রথমে বিপত্তি তৈরি হয়। ওয়েবসাইটে বেশ কিছু সমস্যা ধরা পড়ে। আর এরপরে তথ্য জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। ২৪ তারিখের মধ্যে এই তথ্য আপলোডের কথা বলা হলেও তা বাড়িয়ে এখন ২৮ তারিখ পর্যন্ত করা হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications