বাংলার দিকেই ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড়! কবে থেকে দুর্যোগ শুরু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে

বাংলার দিকেই ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড়! কবে থেকে দুর্যোগ শুরু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে

আম্ফানের বর্ষপূর্তির আগেই আর এক ভয়াবহ ঘূর্ণিঝড় বাংলার উপকূল অভিমুখে ধেয়ে আসার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তা ক্রমেই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে বলে জানিয়েছেন আবহবিদরা। এই ঘূর্ণিঝড় ইয়াস বাংলা-ওড়িশা উপকূলে আঘাত হানার সম্ভাবনা প্রবল।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর বা আইএমডি জানিয়েছে, ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলি ২৫ মে সন্ধ্যা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ শুরু হতে পারে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের জেরে।

ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেবে ২২ মে

ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেবে ২২ মে

আইএমডির প্রবীণ বিজ্ঞানী আর কে জেনামনি বলেন, আন্দামান সাগরের নিকটবর্তী বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। ২২ মে অর্থাৎ শনিবার থেকে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে শুরু করবে। তার সঞ্চালন শুরু হবে। পরের দিন অর্থাৎ রবিবার এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করবে।

কেন্দ্রীয় আবহাওয়া দফতরের বার্তা ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে

কেন্দ্রীয় আবহাওয়া দফতরের বার্তা ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণাবর্ত তৈরি হওয়া এবং তা ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে সঞ্চালন করতে শুরু করায় সমুদ্র উত্তাল থাকবে। তাই সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২২ মে থেকে মৎস্যজাবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। যাঁরা সমুদ্রে রয়েছেন, তাঁদের অবিলম্বে ফিরে আসার ​​পরামর্শ দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে বার্তা আলিপুর হাওয়া অফিসের

ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে বার্তা আলিপুর হাওয়া অফিসের

ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নিয়ে কলকাতার আঞ্চলিক আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস বলেন, ২২ মে উত্তর আন্দামান সাগর সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হবে। পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে ধীরে ধীরে। ২৬ মে সন্ধ্যায় এটি পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় উপকূলে পৌঁছে যাবে বলে জানিয়েছেন তিনি।

প্রাক-বর্ষা মরশুমে ভারতীয় উপকূলে ঘূর্ণিঝড়ের হানা

প্রাক-বর্ষা মরশুমে ভারতীয় উপকূলে ঘূর্ণিঝড়ের হানা

প্রাক-বর্ষা মরশুমে অর্থাৎ এপ্রিল-মে মাসে সাধারণত পূর্ব ও পশ্চিম উপকূলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এবার বঙ্গোপসাগরের আগে আরব সাগরে হানা দিয়েছিল ঘূর্ণিঝড় তাউকটে। তার প্রভাবে পশ্চিম উপকূলের প্রায় সমস্ত রাজ্যেই তাণ্ডব চালিয়েছে তাউকটে ঘূর্ণিঝড়। এবার বঙ্গোপসাগরের ঝড় পূর্ব উপকূলে হানা দিতে আসছে।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ইয়াস, আরব সাগরে ঘূর্ণিঝড় গুলাব

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ইয়াস, আরব সাগরে ঘূর্ণিঝড় গুলাব

শুধু ঘূর্ণিঝড় ইয়াস-ই নয়, আরও একটি ঘূর্ণিঝড় বাসা বাঁধতে পারে আরব সাগরে। সই ঘূর্ণিঝড় গুলাব নাম নিয়ে পশ্চিম উপকূলকে ফের বিধ্বস্ত করতে পারে। ঘূর্ণিঝড় তাউকটে গুজরাটে ধ্বংসলীলা চালিয়ে উত্তর দিকে ধেয়ে গিয়েছে। স্থলভাগে প্রবেশ করে তা শক্তি হারিয়েছে, আঘাত হেনেছে এভারেস্টেও। এবার জোড়া ঘূর্ণিঝড়ের শঙ্কা ভারতের দুই উপকূলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+