কলকাতা পুরসভার সঙ্গে দফায় দফায় বৈঠকে এনডিআরএফ, গঙ্গার ধারে সতর্ক করে চলছে মাইকিং

করোনার পাশাপাশি মানুষকে চোখ রাঙাচ্ছে সাইক্লোন 'ইয়াশ'। এই সাইক্লোন নিয়ে মানুষকে সতর্ক করতে এবং সহায়তা দিতে ইতিমধ্যেই বাংলায় পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা টিম। কাকদ্বীপ সহ জেলার একাধিক জায়গাতে পৌঁছে গিয়েছেন।

করোনার পাশাপাশি মানুষকে চোখ রাঙাচ্ছে সাইক্লোন 'ইয়াশ'। এই সাইক্লোন নিয়ে মানুষকে সতর্ক করতে এবং সহায়তা দিতে ইতিমধ্যেই বাংলায় পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা টিম। কাকদ্বীপ সহ জেলার একাধিক জায়গাতে পৌঁছে গিয়েছেন।

সেই মতো হাওড়াতেও এসে পৌঁছেছেন এনডিআরএফ অর্থাৎ ন্যাশানাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের কর্মীরা। গঙ্গা নদীর আশপাশের এলাকায় বসবাসকারী মানুষকে ঝড়ের দিনে কিভাবে নিজেকে রক্ষা করতে হবে সেই বিষয়ে দফায় দফায় মাইকিং করা হয়। দফায় দফায় মানুষকে সতর্ক করে এই মাইকিং করা হচ্ছে।

মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে

মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে

বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হচ্ছে যে, ঝড়ের দিনে সকাল থেকেই ঘরের ভিতরে থাকতে বলা হয়। এছাড়াও বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এদিন ন্যাশানাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের কর্মীরা হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে মাইকিং করে স্থানীয় মানুষকে এই সাইক্লোনের বিষয়ে সচেতন ও সতর্ক করেন। হাওড়ায় এসে পৌঁছানো NDRF টিমের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট রণজিৎ বলেন, এখন আমাদের তিনটি দল গুজরাট থেকে এসেছে। সাইক্লোন যশের জন্য পশ্চিমবঙ্গে আমাদের আনা হয়েছে।

পুরসভার সঙ্গে শুরু বৈঠক

পুরসভার সঙ্গে শুরু বৈঠক

অন্যদিকে কলকাতাতেও পৌঁছে গিয়েছে এনডিআরএফের আধিকারিকরা। দফায় দফায় কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন তাঁরা। মূলত কলকাতায় কীভাবে সমন্বয় রেখে কাজ হবে সে বিষয়ে আলোচনা চলছে। গত বার আম্ফানের সময় দুপক্ষের কাজের মধ্যে সমন্বয়ের অভাবে অনেকটা সময় কেটে গিয়েছিল। ফলে দিনের পর দিন রাস্তায় গাছ পড়ে থাকতে দেখা যায়। এই অবস্থা যাতে এবার না দেখতে হয় সেজন্য আগেভাবেই সতর্ক থেকে একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপকূল থেকে বাসিন্দাদের সরাচ্ছে এনডিআরএফ

উপকূল থেকে বাসিন্দাদের সরাচ্ছে এনডিআরএফ

আবহাওয়া অফিসের হিসেব অনুযায়ী ২৪ থেকে ২৭ তারিখের মধ্যে এখানে ঝড় আছড়ে পড়তে পারে বলে জানানো হয়েছে। সাইক্লোন আসার আগে মানুষকে সচেতন করতে এবং কিভাবে সাইক্লোন থেকে নিজেদের বাঁচাতে পারে সেই বিষয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। তাছাড়া কিভাবে সাইক্লোন এর সঙ্গে তারা লড়াই করবে সেই বিষয়ে জানানো হচ্ছে। তাছাড়া সাইক্লোন আসার আগে এখানকার মানুষের কি করণীয় এখানকার মানুষকে সেই বিষয়েও সচেতন করা হচ্ছে। সেইজন্য আমাদের দলকে হাওড়া নিযুক্ত করা করা হয়েছে। এই কাজ আমরা চালিয়ে যাচ্ছি। বাড়ির ছাদে এমন জিনিস আছে তা ঝড়ে উড়ে যেতে উড়ে অন্য জায়গায় যেতে পারে সেই সকল জিনিস থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে সংবাদমাধ্যম এবং ফিল্ডে গিয়ে জানানো হচ্ছে। শুধু হাওড়াতেই ন, উপকূলবর্তী এলাকাগুলিতেও ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন এনডিআরএফের আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় সরিয়ে আনা হচ্ছে বাসিন্দাদের।

আরও শক্তি বৃদ্ধি করবে ইয়াস

আরও শক্তি বৃদ্ধি করবে ইয়াস

গত ৬ ঘণ্টায় বঙ্গোপসাগরের পূর্ব-মধ্য উপকূলে শক্তি বৃদ্ধি করেছে এই ঘূর্ণিঝড়। পোর্ট ব্লেয়ার থেকে বর্তমানে ৬০০ কিলোমিটার দূরে অবস্থান করছে ইয়াস। দিঘা থেকে ৬৩০ কিলোমিটার দূরে রয়েছে। পারাদ্বীপ থেকে রয়েছে ৫৪০ কিলোমিটার দূরে। কেন্দ্রীয় আবহাওয়া দফতর বলেছে, আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি বৃদ্ধি করবে ইয়াস। তার পরের ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী রূপ নিয়ে আছড়ে পড়বে স্থলভাগে। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও ওড়িশার পারাদ্বীপের মধ্যে দিয়ে ঘূর্ণিঝড়ের স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+