জলপাইগুড়িতে ১০ লক্ষ টাকার নিষিদ্ধ বাজি উদ্ধার

জলপাইগুড়ির দিন বাজারে অভিযান চালিয়ে ১০ লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল কোতয়ালী থানার পুলিস। গ্রেফতার করা হয়েছে বাজি ব্যবসায়ী শিব কুমার কানোরিয়াকেও।

জলপাইগুড়ির দিন বাজারে অভিযান চালিয়ে ১০ লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল কোতয়ালী থানার পুলিস। গ্রেফতার করা হয়েছে বাজি ব্যবসায়ী শিব কুমার কানোরিয়াকেও। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে বাজারে হানা দিয়েছিল পুলিস।

জলপাইগুড়িতে ১০ লক্ষ টাকার নিষিদ্ধ বাজি উদ্ধার

দীর্ঘদিন ধরে পুলিসের কাছে খবর ছিল নিষিদ্ধ বাজি বিক্রির। উ‌ৎসবের মরশুম শুরু হওয়ার আগে নিষিদ্ধ বাজি গুলি মজুত করছিলেন বাজি ব্যবসায়ী। সেগুলি বিক্রি করার আগেই হানা দেয় পুলিস।

শিব কুমার কানোয়ারের দোকান থেকে প্রচুর পরিমাণে শব্দ বাজি উদ্ধার করেছে পুলিস। কোথা থেকে নিষিদ্ধ শব্দবাজিগুলি তাঁরা নিয়ে আসছিলেন তার সন্ধান শুরু করেছে পুলিস। বায়ু দূষণ রুখতে গোটা দেশেই বাজি পোড়ানোর উপর নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। বিশেষ করে শব্দ বাজি ফাটানো নিষিদ্ধ করা হয়েছে। কলকাতাতেও এই নিয়ন্ত্রণ জারি করেছে পুলিস।

দূষণ পরীক্ষার পর যে বাজি গুলিকে অনুমোদন দেয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সেগুলিই একমাত্র বাজারে বিক্রির অনুমতি দেওয়া হয়। প্রতিবছরই উৎসবের মরশুমে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার করে পুলিস। এবার আগে থেকেই সেই অভিযান শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+