শিক্ষাজগতে বাম আমলে ট্র্যাডি্শন এখনও চলছে, আক্ষেপ শিক্ষামন্ত্রীর
বামফ্রন্ট সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানে ও শিক্ষকদের যে ট্রাডিশন চালু হয়েছিল তা আজও চালু আছে। সেই ট্রাডিশন ভাঙতে চাইছে বর্তমান সরকার। শনিবার সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উত্সব অনুষ্ঠানে এসে এই কথা বলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই সঙ্গে বিজেপির জন্য রাজ্যের শিক্ষাঙ্গন কলুষিত হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

"আগের বামফ্রন্ট সরকার শিক্ষকদের ক্যাডারে পরিণত করেছিল। শিক্ষকরা শিক্ষা দেওয়ার সঙ্গে আরও অনেক কিছু করতেন। কাঁধে ব্যাগ নিয়ে বেড়িয়ে পড়তেন। এখনও অনেকেই সেই ট্রাডিশন বজায় রেখেছেন। আমরা চাইছি এই ট্র্যাডিশন ভাঙতে।আমরা চাইছি শিক্ষকরা শুধু মাত্র শিক্ষাদানের সঙ্গে জড়িত থাকবেন" বলে জানিয়েছেন তিনি।
এই সঙ্গে বিজেপি র শিক্ষানীতি ও শিক্ষাঙ্গনে তাদের ভূমিকা নিয়ে সমালোচনা করেন শিক্ষা মন্ত্রী। " আমরা চাইছি সবাইকে নিয়ে কাজ করতে। এতে একটা আনন্দ আছে। আগে দেখতাম যে দেওয়ালে লেখা থাকত শিক্ষা আনে চেতনা। এখন তো তারা সবাই অবচেতন আছেন। আর এখন তো প্রতিদিন ঘোষ নামাবলী শুনছি। রাজ্যের শিক্ষাঙ্গন এদের জন্য শুধুমাত্র কলুষিত হচ্ছে না রাজ্যের কৃষ্টি সংস্কৃতিও নষ্ট হচ্ছে।












Click it and Unblock the Notifications