'কেনারাম-বেচারাম, দুয়ে মিলে বিজেমূল', আরামবাগের সভা থেকে দুই বিরোধী শক্তিকে আক্রমণ সেলিমের
'কেনারাম-বেচারাম, দুয়ে মিলে বিজেমূল', আরামবাগের সভা থেকে দুই বিরোধী শক্তিকে আক্রমণ সেলিমের
একুশের ভোটের প্রচারে কোমর কষছে বামেরাও। কংগ্রেসের সঙ্গে আসন রফা হতেই জেলায় জেলায় প্রচারে জোর বাড়িয়েছে বাম শিবির। আরামবাগের প্রচার সভা েথকে ফের তৃণমূল ও সিপিএমের বিরুদ্ধে আগুন ঝড়ালেন মহম্মদ সেলিম। বিজেপি-তৃণমূলের দলবদলের খেলাকে কটাক্ষ করে বলেছেন কেনারাম-বেচারাম। যে বিজেপি সেই তৃণমূল কাজেই দুয়ে মিলে বিজেমূল। নতুন নামকরণ করেছেন সিপিএম নেতা।

বিজেমূল কটাক্ষ সেলিমের
বঙ্গ রাজনীতিতে এখন দলবদলের েখলা চলছে। দলে দলে দল বদল হচ্ছে। তৃণমূল থেকে বিজেপি আবার বিজেপি থেকে তৃণমূল। তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে একাসনে বসিয়ে নতুন শব্দ বন্ধ তৈরি করেছেন িসপিএম নেতা মহম্মদ সেলিম। তিনি কটাক্ষ করে বলেছেন বিজেমূল। যাহাই সিপিএম তাহাই তৃণমূল। দুই দলই কেনারাম আর বেচারাম বলেও কটাক্ষ করেছেন সিপিএম নেতা।

ধর্মনিরপেক্ষ সরকার গড়ার দাবি
ধর্ম নিয়ে খেলা চলছে। তৃণমূল আর বিজেপির মধ্যে যেন প্রতিযোগিতা চলছে বিভেদের রাজনীতির। বিজেপি আর তৃণমূলকে সরিয়ে এবার রাজ্যে ধর্মনিরপেক্ষ সরকার গড়বে বাংলার মানুষ। বাম-কংগ্রেস জোটকেই ক্ষমতায় আনবে বলে দাবি করেছেন তিনি। রাজ্যের বেহাল পরিস্থিতি একমাত্র ফেরাতে পারে বাম -কংগ্রেস জোট সরকারই এমনই দাবি করেছেন সিপিএম নেতা। রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এদিন মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মহম্মদ সেলিম।

কৃষি আইন প্রত্যাহারের দাবি
মোদী সরকারের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এদিন আরামবাগে বিশাল মিছিল করে সিপিএম। তাতে নেতৃত্ব দিয়েছেন মহম্মদ সেলিম। আরামবাগের কালীপুর থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় বাসুদেবপুর মোড়ে। সেখানে কয়েকশো বাম কর্মী সমর্থক সামিল হয়েছিলেন এই মিছিলে। কৃষি আইন প্রত্যাহারের দাবির পাশাপাশি কর্মসংস্থানের দাবিতেও সরব হয়েছেন তাঁরা।

বাজেট নিয়ে আক্রমণ
মোদী সরকারের বাজেট নিয়েও এদিন আক্রমণ শানিয়েছেন সিপিএম নেতা। শিল্পপতিদের ঘরে টাকা দিতেই বাজেট তৈরি করেছে মোদী সরকার অভিযোগ করেছেন সেলিম। আদানি-আম্বানিদের সুবিধা পাইয়ে দিতেই একের পর এক সরকারি ক্ষেত্রের বেসরকারি করণ করে চলেছে মোদী সরকার। কৃষক, শ্রমিক আমজনতার কথা মাথায় রেখে বাজেট হয়নি।












Click it and Unblock the Notifications