করোনায় আক্রান্ত অশোক ভট্টাচার্য! আপাতত স্থিতিশীল, জানিয়েছে সিপিএম নেতৃত্ব
করোনায় আক্রান্ত অশোক ভট্টাচার্য! আপাতত স্থিতিশীল, জানিয়েছে সিপিএম নেতৃত্ব
করোনায় আক্রান্ত শিলিগুড়ি পুরসভার প্রশাসক অশোক ভট্টাচার্য। প্রথমবার পরীক্ষায় তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু শরীর খারাপ থাকায় তাঁকে শিলিগুড়ির মাটিগড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার তাঁর দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গিয়েছে। এই মুহুর্তে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

করোনা আক্রান্ত অশোক ভট্টাচার্য
গত কয়েকদিন ধরে অসুস্থতা ছিল অশোক ভট্টাচার্যের। যার জন্য রবিবার তাঁর নমুনা পরীক্ষা করা হয়েছিল। সেই সময় তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। মঙ্গলবার তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। উপসর্গ থাকায় ফের করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার যার রিপোর্ট আসে। তাঁকে বুধবারই কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হবে বলে জানা গিয়েছে।

রয়েছে অন্য শারীরিক অসুবিধাও
জ্বর, সর্দি, কাশি ছাড়াও তাঁর ইউরিন ইনফেকশনও ধরা পড়েছে বলে জানা গিয়েছে।

আপাতত স্থিতিশীল অশোক ভট্টাচার্য
দার্জিলিং জেলা সিপিএম-এর সম্পাদক জীবেশ সরকার জানিয়েছেন, আপাতত স্থিতিশীল রয়েছেন অশোক ভট্টাচার্য। তিনি দ্রুত সুস্থ হয়ে পুনরায় দায়িত্ব পালন করবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি সকলের কাছে তাঁর অনুরোধ সাবধানে থেকে সামাজিক দায়িত্ব পালন করুন।












Click it and Unblock the Notifications