• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মমতার বিরুদ্ধে প্রার্থী ঠিক করে ফেলল সিপিএম, তবে কি কংগ্রেসের সঙ্গে জোট অস্তাচলে

Google Oneindia Bengali News

একুশের নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তাঁর বিরুদ্ধে প্রার্থী দেওয়ার পক্ষপাতী ছিলেন না অধীর চৌধুরী। কিন্তু প্রদেশ কংগ্রেস কমিটি চেয়েছিল বামেদের সঙ্গে জোট করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে লড়তে। প্রদেশ কংগ্রেসের সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে এআইসিসি। তারপরই বামেরা তোড়জোড় শুরু করে দিয়েছে ভবানীপুরের প্রার্থী খোঁজার।

মমতার বিরুদ্ধে প্রার্থী ঠিক করে ফেলল সিপিএম, জোট কি অস্তাচলে

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ভোট ঘোষণার পরই বলেছিলেন, তিনি পক্ষপাতী নন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে প্রার্থী দিতে। তাঁর যুক্তি ছিল, বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে প্রার্থী দেওয়ার অর্থ বাংলার জনগণকে অসম্মান করা। তাই তাঁর বিরুদ্ধে প্রার্থী দেওয়া থেকে বিরত থাকতে চেয়েছিলেন তিনি।

অধীরের এহেন মন্তব্যের পরই সিপিএম স্পষ্ট জানিয়ে দেয়, কংগ্রেস প্রার্থী না দিলে সিপিএম তৈরি মমমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিতে। সিপিএম জানিয়ে দেয় কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর বৈঠকে তাঁরা প্রার্থী নির্বাচন করে রাখবেন। কিন্তু তারপর প্রদেশ কংগ্রেসের ভোট লড়ার প্রস্তাবের পর সিপিএম পিছপা হয়। কিন্তু এদিন এআইসিসি প্রদেশ কংগ্রেসের প্রস্তাব খারিজ করার পর সিপিএম ফের উদ্যোগী হয় ভবানীপুরে প্রার্থী দেওয়ার ব্যাপারে।

সিপিএম ইতিমধ্যে ভবানীপুরে তাঁদের প্রার্থীর নাম ঠিক করে ফেলেছে বলে খবর। তারা ইতিমধ্যেই তিনজনের একটি তালিকা তৈরি করেছে। তবে তালিকায় থাকা এক আইনজীবীর প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল। তিনি ভবানীপুরেরই বাসিন্দা। সিপিএম প্রার্থী করতে পরে ভবানীপুর নিবাসী আইনজীবী শ্রীজীব বিশ্বাসকে। এছাড়াও ভবানীপুরের প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন কলকাতা জেলার ডিওয়াইএফআই সভাপতি কলতান দাশগুপ্ত ও যুব নেতা রাজেন্দ্র প্রসাদের।

সিপিএমের এহেন সিদ্ধান্তের পরই প্রশ্ন উঠে পড়ল, তাহলে কি কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোটের সমাপ্তি ঘটে গেল। ২০২৪-এর দিকে তাকিয়ে কংগ্রেস কি তবে তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বাঁধাকেই অগ্রাধিকার দিয়ে সরে যাবে আর সিপিএম একলা চলোর পথেই হাঁটবে। কেননা বামেরা অনেকেই চাইছে না সংযুক্ত মোর্চার অংশ হতে। এমনকী কংগ্রেসের সঙ্গও তারা চাইছে না।

পুজো নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজো কমিটিগুলিকে অভয়বাণী মমতার

সোনিয়া গান্ধী তৃণমূলকে সঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েই দিয়েছেন। ভবানীপুরের প্রার্থী বিতর্কেই বাম-কংগ্রেস জোটে দাঁড়ি পড়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাট বড় অংশ। কংগ্রেস সাফ জানিয়ে দিয়েছে, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁরা যে প্রার্থী না দিয়ে ক্ষান্ত থাকছেন না তা নয়, তাঁরা সংযুক্ত মোর্চা বা সিপিএমের কোনও প্রার্থীকে সমর্থনও করবেন না। মোট কথা মমতা বন্যোা পাধ্যায়ের বিরুদ্ধে তাঁরা প্রচারে নামবেন না।

English summary
CPM decides candidate against Mamata Banerjee at Bhawanipur By election Congress disagree. The alliance of Congress and CPM can break after this candidate controversy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X