চালানো হোক লোকাল ট্রেন, বাম-কং নেতাদের একযোগে চিঠি নবান্নে

চালানো হোক লোকাল ট্রেন, বাম-কং নেতাদের একযোগে চিঠি নবান্নে

সাধারণ মানুষের স্বার্থে অবিলম্বে লোকাল ট্রেন চালানোর ব্যাপারে রাজ্য সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়ে নবান্নে চিঠি দিয়ে জানালেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী।

চালানো হোক লোকাল ট্রেন, বাম-কং নেতাদের একযোগে চিঠি নবান্নে

যেভাবে সতর্কতামূলক ভাবে মেট্রো রেল পরিষেবা যেভাবে চালু হয়েছে, ঠিক একইভাবে লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হোক। এই আর্জি জানিয়ে রাজ্যের তরফে এনিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে সমাধান সূত্র বের করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন বাম কংগ্রেসের দুই নেতা আব্দুল মান্নান ও সুজন চক্রবর্তী।

এদিন মুখ্যমন্ত্রীকে এই চিঠি পাঠিয়ে মান্নান-সুজনর বলেন, আনলক পরিস্থিতিতে দোকান, বাজার, অফিস, কাছারি সব খুলে গিয়েছে। পুজোর দরুণ মানুষ ধীরে ধীরে কেনাকাটাতেও বের হচ্ছে। রুটি-রুজির টানে সাধারণ মানুষকে তাদের কর্মস্থলে যেতেই হচ্ছে। কিন্তু রাজ্যে গণপরিবহণ ব্যবস্থা এখন খুব দুর্বল। পর্যাপ্ত বাস, মিনিবাস না থাকায় অশেষ দুর্ভোগে পড়তে হচ্ছে মানুষকে। সেই দুর্ভোগের ক্ষোভ থেকেই গত কয়েকদিন ধরে কলকাতা সংলগ্ন শহরতলিতে লোকাল ট্রেন চালানোর দাবিতে গণবিক্ষোভ শুরু হয়েছে।

পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায়, সেজন্য এনিয়ে রাজ্যকে এখনই পদক্ষেপ করা উচিত। রেলের সঙ্গে কথা বলে দ্রুত লোকাল ট্রেন পরিষেবা চালু করার ব্যাপারে মুখ্যমন্ত্রী উদ্যোগ নিন এটাই আমরা চাই।

ইতিমধ্যেই লোকাল ট্রেন চালু করা নিয়ে হাওড়া ও শিয়ালদহ শাখায় একাধিক স্টেশনে দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। ট্রেন আটকে বিক্ষোভ দেখিয়েছেন বেশ কয়েক জায়গায় যা সামাল দিতে হিমশিম খেতে হয়েছে রেল পুলিশকে। বিশেষত অফিস-কাছারি খুলে যাওয়ার পর হাওড়া ও কলকাতায় যেতে গিয়ে চাকুরিজীবীরা শারীরিক দূরত্ববিধি শিকেয় তুলে বাসে, অটোতে ঠাসাঠাসি যেতে বাধ্য হচ্ছেন। তার উপর রাজ্যজুড়ে বেহাল রাস্তার অবস্থা। তাই বাধ্য হয়েই নাজেহাল মানুষ ট্রেন চালানোর দাবি জানিয়ে আসছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+