করোনা ঘোচাল রাজনৈতিক দূরত্ব, রক্তদানের মঞ্চে এক হল সিপিএম-তৃণমূল

করোনা ঘোচাল রাজনৈতিক দূরত্ব, রক্তদানের মঞ্চে এক হল সিপিএম-তৃণমূল

রাজনৈতিক বৈরিতা মিলিয়ে গেল করোনা আবহে। কলকাতায় রাজনীতির প্রক্ষাপটে ঘটল অসম্ভভ ঘটনা। সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীর রক্তদানের উদ্যোগে পাশে দাঁড়ালেন রাজ্যের দুই মন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই পদক্ষেপ দুই মন্ত্রীর। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকারের গাড়িতেই হল রক্তদান শিবির।

সুজনের রক্তদান শিবির

সুজনের রক্তদান শিবির

করোনা সংকটে দেখা দিয়েছে রক্তের সংকট। একাধিক জায়গায় রক্তদান শিবির বাতিল হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। শুরু করেন ভ্রাম্যমাণ রক্তদান শিবির। কলকাতার নেতাজি নগর এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করেন তিনি। ৩০ জনের রক্তদানের সুযোগ হয়।

সুজনের পাশে চন্দ্রিমা, অরূপ

সুজনের পাশে চন্দ্রিমা, অরূপ

সুজন চক্রবর্তীর এই রক্তদান শিবিরে শরিক হন রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য। তিনি সুজন বাবুকে রাজ্য সরকারের ভ্রাম্যমান রক্তদান গাড়ির সহায়তা নেওয়ার প্রস্তাব দেন। তাতে রাজি হয়ে যান সুজন চক্রবর্তী। শেষে সেই গাড়িতেই নেতাজি নগরে ভ্রাম্যমান রক্তদান শিবির করা হয়। উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্যও। যান অরূপ বিশ্বাসও। মুখ্যমন্ত্রীর নির্দেশেই রাজ্যের দুই মন্ত্রীর এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

কলকাতা পুলিসের রক্তদান

কলকাতা পুলিসের রক্তদান

রাজ্যে রক্ত সংকট মেটাতে রাজ্যপুলিসকে রক্তদান শিবিরের আয়োজন করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মত কলকাতা পুলিস রক্তদান করে। একাধিক জেলাতেও পুলিসের উদ্যোও রক্তদান করা হয়। কিন্তু তারপরেও প্রচুর রক্তের প্রয়োজনয করোনা আবহে সেই সংকট মেটাতেই সিপিএম একাধিক জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+