উত্তর ২৪ পরগনাকে টপকে দৈনিক করোনা সংক্রমণ সর্বোচ্চ দার্জিলিংয়ে, বাড়াছে উদ্বেগ
উত্তর ২৪ পরগনাকে টপকে দৈনিক করোনা সংক্রমণ সর্বোচ্চ দার্জিলিংয়ে, বাড়াছে উদ্বেগ
উত্তর ২৪ পরগনাকে টপকে দৈনিক করোনা সংক্রমণ সবার উপরে দার্জিলিং। পাহাড়ি জেলায় ক্রমেই উদ্বেগ বাড়ছে। বর্তমানে করোনা সংক্রমণে তিন জেলা নিয়ে উদ্বেগে বাংলা। উত্তর ২৪ পরগনা, দার্জিলংয়ের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের সংক্রমণও ভাবাচ্ছে রাজ্যকে। আরও কয়েকটি জেলার আক্রান্তও বাড়ছে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা হাজারের নিচে নেমে গিয়েছে। বাংলায় ৯৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৭৩ জন। উত্তর ২৪ পরগনায় ৯৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনাকে টপকে করোনার দৈনিক সংক্রমণে শীর্ষে দার্জিলিং। দার্জিলিংয়ে সংক্রমিতের সংখ্যা ৯৫।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩০৮৯৬২। এদিন কলকাতায় ৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯৪৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০২৮৬৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১৫১ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৩৭ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩১৭১৬৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯৪ জন। মৃত্যু হয়েছে মোট ৪৫২৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১০৯০৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৭৩৬ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৫৫ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৫৭ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৫০৭৯ জন। হাওড়ায় আক্রান্ত ৯৩৬৩৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৮ জন। হুগলিতে ৬১ জন বেড়ে আক্রান্ত ৮০৬৭০ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ১৯ জন, কোচবিহারে ৭৩ জন, দার্জিলিংয়ে ৯৫ জন, কালিম্পংয়ে ২২ জন, জলপাইগুড়িতে ৪৯ জন, উত্তর দিনাজপুরে ১২ জন, দক্ষিণ দিনাজপুরে ১১ জন, মালদহে ৫ জন, মুর্শিদাবাদে ১৫ জন, নদিয়ায় ৫৫ জন, বীরভূমে ১২ জন, পুরুলিয়ায় ৩ জন, বাঁকুড়ায় ৪৬ জন, ঝাড়গ্রামে ৩৬ জন, পশ্চিম মেদিনীপুরে ৬৯ জন, পূর্ব মেদিনীপুরে ৬০ জন, পূর্ব বর্ধমানে ৪৯ জন, পশ্চিম বর্ধমানে ২৬ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications