পশ্চিমবঙ্গ: হাসপাতালে পচছে ১৩টি দেহ, নিদারুণ কষ্টে রোগীরা! কী পরিস্থিতি অনুব্রতর এলাকায়
পশ্চিমবঙ্গ: হাসপাতালে পচছে ১৩টি দেহ, নিদারুণ কষ্টে রোগীরা! কী পরিস্থিতি অনুব্রতর এলাকায়
করোনার থাবা এখন বাংলার গ্রিন জোনকে আর মানছে না! সমান তালে রাজ্যের বিভিন্ন জায়গায় দংশনে বিদ্ধ করে করোনা ভাইরাস। এদিকে,এরইমধ্যে পশ্চিমবঙ্গের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার বহু ছবি ফুটে উঠছে একের পর এক খবরে। এবার খবর রাঢ় বাংলার তাবড় তৃণমূল নেতার এলাকা অনুব্রত মণ্ডলের জেলা বীরভূম থেকে।

বোলপুর এলাকায় কী ঘটছে?
বোলপুরের সাব ডিভিশনল হাসপাতালের মর্গের পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। সেখানে পরিষেবা এতটাই বেহাল যে হাসপাতাল জুড়ে রোগীর মৃতদেহের পচা গন্ধের জেরে প্রসূতি বিভাগে মহিলারা অসুস্থতা বোধ করছেন।

১৩ টি দেহে পচন ধরেছে
জানা গিয়েছে, হাসপাতালের মর্গে ১৩ টি দেহে ইতিমধ্যেই পচন ধরতে শুরু করেছে। সেখানে এসি খারাপ হয়ে গিয়েছে। যার জেরে এমন অবস্থা। ঘটনার জেরে রোগীর পরিবারের মানুষের বিক্ষোভের মুখে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বাস্থ্য কর্মী থেকে চিকিৎসকরা সমস্যায়
রোগীর পরিবারগুলির দাবি , বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনও লাভের লাভ হয়নি। এমনকি এই দুর্গন্ধের পরিস্থিতিতে রোজ রোজ রোগীরা ছাড়াও ভুগছেন হাসপাতালে নার্স , স্বাস্থ্যকর্মী থেকে, চিকিৎসকরা।

রাজ্যপালের টুইট ও ভাইরাস ভিডিও
এদিকে, কলকাতায় এক জায়গায় এক মৃতদেহকে টেনে হিঁচড়ে আবর্জনার ভ্যাবে ফেলার দৃশ্য ভিডিও বন্দি হয়ে ভাইরাল হয়ে যায়। যার পরই ঘটনা নিয়ে টুইট করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনকড়।












Click it and Unblock the Notifications