উদ্বেগ আরও বাড়িয়ে করোনা সংক্রমণ বৃদ্ধি অব্যাহত বাংলায়

উদ্বেগ আরও বাড়িয়ে করোনা সংক্রমণ বৃদ্ধি অব্যাহত বাংলায়

দুর্গাপুজো যত এগিয়ে আসছে তত অল্প অল্প করে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ফের কিছুটা সংক্রমণ বেড়েছে। একদিনে আক্রান্ত হয়েছেন ৩৭২০ জন। পাশাপাশি মারা গিয়েছেন একদিনে ৬২ জন। বিশেষজ্ঞরা যে আশঙ্কা করছেন যে করোনা সংক্রমণ দুর্গাপুজোর পরে বৃদ্ধি পাবে, তার একটা আভাস এখন থেকেই মিলতে শুরু করেছে।

আক্রান্ত বাড়ছে

আক্রান্ত বাড়ছে

পশ্চিমবঙ্গে সবমিলিয়ে এই মুহূর্তে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৯৪ হাজার ১৭ জন। যার মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ২ লক্ষ ৭১ হাজার ৫৬৩ জন। গত ২৪ ঘণ্টায় ৩১৭৯ জনের রোগমুক্তি ঘটেছে।

বাংলায় মৃত্যুর হার বেশি

বাংলায় মৃত্যুর হার বেশি

বাংলায় সবমিলিয়ে মারা গিয়েছেন ৫৮৭০ জন। দৈনিক মৃত্যুর হারে বাংলা প্রথমদিকে রয়েছে। একদিনে মারা গিয়েছেন ৬২ জন। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং দৈনিক সুস্থ রোগীর সংখ্যা কিছুটা কমায় সুস্থতার হার কমে গিয়ে ৮৭.৭৭ শতাংশে এসে ঠেকেছে।

সংক্রমণ বেশি দুই জেলায়

সংক্রমণ বেশি দুই জেলায়

এই মুহূর্তে বাংলায় রোগের সঙ্গে লড়াই করছেন ৩১ হাজার ৯৮৪ জন। যার মধ্যে কলকাতায় রোগীর সংখ্যা ৭১০৬ জন। এবং উত্তর ২৪ পরগনায় ৬৮০৯ জন। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নদিয়া জেলায় অ্যাক্টিভ কেসের সংখ্যা এক থেকে দুই হাজারের মধ্যে রয়েছে।

নমুনা পরীক্ষা বাড়েনি

নমুনা পরীক্ষা বাড়েনি

বাংলায় গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৬৫৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। সবমিলিয়ে বৃহস্পতিবার পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৮ লাখ ৬১ হাজার ৯৫ জনের। তার মধ্যে ৮.০১ শতাংশ মানুষ পজিটিভ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+