বাংলার ৪ জেলায় করোনার দৈনিক সংক্রমণ ৫০-এর উপরে, একনজরে পরিসংখ্যান

বাংলার ৪ জেলায় করোনার দৈনিক সংক্রমণ ৫০-এর উপরে, একনজরে পরিসংখ্যান

বাংলার ৪ জেলায় করোনার দৈনিক সংক্রমণ ৫০-এর উপরে। বাকি ১৯ জেলায় করোনার পরিসংখ্যান ৫০-এর নিচে। তারমধ্যে পাঁচ জেলায় ১০-এর নিচে আক্রান্তের সংখ্যা। সর্বোচ্চ সংক্রমণ উত্তর ২৪ পরগনায় আর এদিন সর্বনিম্ন সংক্রমণ পুরুলিয়া ও মুর্শিদাবাদে। উত্তর ২৪ পরগনার পরই দার্জিলিংয়ের সক্রিয় সবথেকে বেশি।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৫০-এর উপরে। বাংলায় ৭৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৬০ জন। উত্তর ২৪ পরগনায় ৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনার পর দার্জিলিং, জলপাইগুড়ি ও কলকাতায় দৈনিক সংক্রমণ ৫০-এর উপরে

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩০৯৭৭০। এদিন কলকাতায় ৬০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯৫৮ জনের। মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৩৯৫৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৮৫৩ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৮ জন।

 উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩১৮১৫৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮২ জন। মৃত্যু হয়েছে মোট ৪৫৪৪ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১২২৭৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩৩৭ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১০৭ জন।

 দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৪৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৫৫৩৭ জন। হাওড়ায় আক্রান্ত ৯৪০৬১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৫ জন। হুগলিতে ২৮ জন বেড়ে আক্রান্ত ৮১২০২ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ১৬ জন, কোচবিহারে ৪৮ জন, দার্জিলিংয়ে ৭৯ জন, কালিম্পংয়ে ১৬ জন, জলপাইগুড়িতে ৬১ জন, উত্তর দিনাজপুরে ৮ জন, দক্ষিণ দিনাজপুরে ১২ জন, মালদহে ৬ জন, মুর্শিদাবাদে ২ জন, নদিয়ায় ৩৫ জন, বীরভূমে ৯ জন, পুরুলিয়ায় ২ জন, বাঁকুড়ায় ৪৬ জন, ঝাড়গ্রামে ৪৪ জন, পশ্চিম মেদিনীপুরে ৩৯ জন, পূর্ব মেদিনীপুরে ৪২ জন, পূর্ব বর্ধমানে ২৮ জন, পশ্চিম বর্ধমানে ১৯ জন আক্রান্ত হয়েছেন এদিন। বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ১০-এর নিচে করোনা সংক্রমণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+