বাংলায় করোনার নয়া উদ্বেগের নাম দার্জিলিং! শৈল-শহরে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ

বাংলায় করোনার নয়া উদ্বেগের নাম দার্জিলিং! শৈল-শহরে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ ও সক্রিয়ের সংখ্যা। সর্বোচ্চ সংক্রমণে উত্তর ২৪ পরগনাকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছে দার্জিলিং।

বাংলায় করোনার নয়া উদ্বেগের নাম দার্জিলিং! শৈল-শহরে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ ও সক্রিয়ের সংখ্যা। সর্বোচ্চ সংক্রমণে উত্তর ২৪ পরগনাকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছে দার্জিলিং। শনিবারের করোনা বুলেটিন অনুযায়ী দার্জিলিংয়ে সবথেকে বেশি দৈনিক সংক্রমণ হয়েছে। উত্তর ২৪ পরগনা, দার্জিলিংয়ের পর কলকাতায় সংক্রমণ বেশি।

বাংলায় করোনার উদ্বেগ দার্জিলিংয়ে! পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৫০-এর নিচে। বাংলায় ৭৩০ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৫৮ জন। উত্তর ২৪ পরগনায় ৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনাকে ছাপিয়ে দার্জিলিংয়ে ৮৯ জন সংক্রমিত হয়েছেন একদিনে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১০০১০। এদিন কলকাতায় ৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯৬২ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৪২৮৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৭৫৯ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৭৩ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩১৮৫১১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৬ জন। মৃত্যু হয়েছে মোট ৪৫৫৪ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১২৬৮২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৭৫ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯৭ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৩৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৫৭১৭ জন। হাওড়ায় আক্রান্ত ৯৪২৩৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৮ জন। হুগলিতে ৪৮ জন বেড়ে আক্রান্ত ৮১৪০৬ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ১৭ জন, কোচবিহারে ৪০ জন, দার্জিলিংয়ে ৮৯ জন, কালিম্পংয়ে ২১ জন, জলপাইগুড়িতে ৫০ জন, উত্তর দিনাজপুরে ১২ জন, দক্ষিণ দিনাজপুরে ৬ জন, মালদহে ৩ জন, মুর্শিদাবাদে ৫ জন, নদিয়ায় ৩৭ জন, বীরভূমে ৬ জন, পুরুলিয়ায় ১০ জন, বাঁকুড়ায় ২৮ জন, ঝাড়গ্রামে ২৮ জন, পশ্চিম মেদিনীপুরে ৪১ জন, পূর্ব মেদিনীপুরে ৪৫ জন, পূর্ব বর্ধমানে ২২ জন, পশ্চিম বর্ধমানে ১৬ জন আক্রান্ত হয়েছেন এদিন। দার্জিলংয়ে সক্রিয়ের সংখ্যা ১২৪৫। এদিন ৯ জন বেড়েছে সক্রিয়ের সংখ্যা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+