বাংলার করোনা আক্রান্ত সাড়ে পাঁচ লাখের দোরগোড়ায়, টেস্ট বাড়তেই ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ

বাংলার করোনা আক্রান্ত সাড়ে পাঁচ লাখের দোরগোড়ায়, টেস্ট বাড়তেই ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ

করোনার দৈনিক সংক্রমণ ফের বাড়ল। টেস্টিং বাড়তেই মঙ্গলবার দৈনিক সংক্রমণ ১২০০-র গণ্ডি ছাড়াল। সেইসঙ্গে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল সাড়ে পাঁচ লক্ষের দোরগোড়ায়। সোমবার করোনার দৈনিক টেস্টিং ছিল ৫ মাস ২০দিনের মধ্যে সর্বনিম্ন। তা ফের বাড়ল টেস্ট বাড়তেই।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১২৪৪ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৪৮ হাজার ৪৭১ জন। এদিন ১২৪৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৪৯ হাজার ৭১৫ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৬৫৫। এদিন মৃত্যু হয়েছে ৩০ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৪৯ হাজার ৭১৫ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ১২ হাজার ৭৮৮ জন। এদিন ৩৭৩ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১২৪৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ১৫৮৭ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ২৭ হাজার ২৭২ জন। সুস্থতার রেট হয়েছে ৯৫.৯২ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৭০ লক্ষ ৩৩ হাজার ৬৬ জনের। ৯৮টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৭৮১২৩। এদিন টেস্টিং হয়েছে ৩৭২৪৫ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৭.৮২ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১২২৭০৭। এদিন ২৭০ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১১৬১১৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩১৫ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৪৮ জন বেড়ে হয়েছে ৩৫৯০৪। হাওড়ায় আক্রান্ত ৩৪৪৮৭। এদিন আক্রান্ত হয়েছেন ৬৯ জন। হুগলিতে ৬২ জন বেড়ে আক্রান্ত ২৮৩৭৭ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+