করোনার দৈনিক সংক্রমণ কমলেও বাংলায় এক লাফে মৃতের সংখ্যা বাড়ল প্রায় দ্বিগুণ

করোনার দৈনিক সংক্রমণ কমলেও বাংলায় এক লাফে মৃতের সংখ্যা বাড়ল দ্বিগুণ। করোনার দৈনিক সংক্রমণ কমে ৭০০-র সামান্য বেশি।

করোনার দৈনিক সংক্রমণ কমলেও বাংলায় এক লাফে মৃতের সংখ্যা বাড়ল দ্বিগুণ। করোনার দৈনিক সংক্রমণ কমে ৭০০-র সামান্য বেশি। কিন্তু শনিবারের করোনা বুলেটিনে মৃতের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। শুক্রবার করোনায় মৃতের সংখ্যা ছিল মাত্র ৮, শনিবার তা বেড়ে হয়েছে ১৫। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা এখনও ১০ হাজারের উপরে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০৫। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৭ হাজার ৮৯০ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮২৯১। এদিন মৃত্যু হয়েছে ১৫ জনের। করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা গত গতকাল ৭৫০-র নিচে ছিল। কিন্তু টেস্টিং ছিল ৪৫ হাজারের উপরে। এদিন সংক্রমিত কমে ৭০৫ হলেও টেস্টিংও কমে ৪৩ হাজারে নেমে এসেছে প্রায়।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৩৭ হাজার ৮৯০ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১০ হাজার ৭৮ জন। এদিন মাত্র ৩১ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৭০৫ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭২১ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৯ হাজার ৫২১ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.১৬ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৬৩ লক্ষ ৪৪ হাজার ৩৩। ১৩৪টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৮১৬০০। এদিন টেস্টিং হয়েছে ৪৩৩২০ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ১.৬৩ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আগের থেকে একটু উদ্বেগ কমেছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১১৪৩০। এদিন ৮২ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২০৪২৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৮ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৬০ জন বেড়ে হয়েছে ৯৬৭৭৯। হাওড়ায় আক্রান্ত ৯৪৯৮৫। এদিন আক্রান্ত হয়েছেন ৩১ জন। হুগলিতে ৪৩ জন বেড়ে আক্রান্ত ৮২২৭৬ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

শনিবারের করোনা বুলেটিনে ৫০-এর উপরে করোনা সংক্রমণ বাংলার ৫ জেলায়। উত্তর ২৪ পরগনা, কলকাতা ও দার্জিলিংয়ের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা ও জলপাইগুড়ির করোনা সংক্রমণও এদিন ৫০-এর উপরে। উত্তর ২৪ পরগনায় সবথেকে বেশি ৮৮ জন সংক্রমিত হয়েছেন। কলকাতায় ৮২, দার্জিলিংয়ে ৭৯, দক্ষিণ ২৪ পরগনায় ৬০ এবং জলপাইগুড়িতে ৫১ জন সংক্রমিত। আর সবথেকে কম সংক্রমণ এদিন দক্ষিণ দিনাজপুরে ২ জন। ১০-এর নিচে সংক্রমণ ৮ জেলায়। ১০০ নিচে সক্রিয় মালদহ, পুরুলিয়া ও মুর্শিদাবাদ জেলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+